বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

তৃতীয় (কন্যা) সন্তানের বাবা হয়েছেন তাসকিন আহমেদ।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ ফের বাবা হয়েছেন। তাসকিন ও সৈয়দা রাবেয়া নাঈমার ঘর আলো করে এবার এসেছে এক কন্যা সন্তান। তৃতীয় বারের মত বাবা হয়েছেন তাসকিন। এই খুশির সংবাদটি তাসকিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এসময় তাসকিন জানান মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন।

ট্যাস্টাস দিয়ে তাসকিন লিখেছেন “আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১ টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।”

২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন আহমেদ।

২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পান এই পেস তারকা। তাঁর প্রথম সন্তানের নাম তাশফিন আহমেদ রিহান।

২০২২ সালে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের ঘর আলো করে এসেছে দ্বিতীয় সন্তান । খবরটি নিশ্চিত করেছেন এই টাইগার পেসার।

স্বাভাবিক ভাবেই আর মাত্র কয়েকদিন পরেই এশিয়া কাপ। এই সপ্তাহেই হয়তো এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়বেন এই টাইগার পেসার। যাওয়ার আগে সন্তানের মুখ দেখে হাসি মুখেই হয়তো বিদায় নিবেন তাসকিন। পারিবারিক দিক থেকে একটা প্রশান্তি থাকায় পারমেন্সও করার প্রত্যয় থাকবে হয়তো।

ক্রিকেট টুডের পক্ষ থেকে তাসকিনকে জানাই নবজাতক শিশুর জন্য অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today