রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৭ সালের মধ্যে নেপালের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ! অভিষেকেই ঝড়, রাজাউল্লাহর ব্যাটে পাকিস্তানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন! CPL-এ সবচেয়ে কিপটে বোলার মিরাজ! ক্যারিবীয় মঞ্চে মিরাজের দাপট! ২৩ রানে শিকার করলেন ৪ উইকেট। শেফালি-দীপ্তির দাপটে ষষ্ঠ এশিয়া কাপ ফাইনালে ভারত! স্বপ্ন ছিল ফাইনালের,তবে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ! শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান!

CPL-এ সবচেয়ে কিপটে বোলার মিরাজ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

ওভারপ্রতি রান খরচে যেন কার্পণ্যই করছেন মেহেদী হাসান মিরাজ! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (CPL) ২০২৬ আসরে এখন পর্যন্ত সর্বনিম্ন ইকোনমি রেটের মালিক বাংলাদেশের এই অলরাউন্ডার। দুই ইনিংসে বোলিং করে মিরাজের ইকোনমি রেট মাত্র ৪.৫০

তালিকায় মিরাজের পরেই রয়েছেন পাকিস্তানের শাদাব খান, তাঁর ইকোনমি ৪.৬৫। এরপর ভিরাসামি পারমল ৪.৭৫, সুনীল নারাইন ৪.৮৭ এবং মোহাম্মদ নবী ৫.৮০ ইকোনমি নিয়ে আছেন সেরা পাঁচে।

অর্থাৎ শুধু উইকেট শিকারেই নয়, রান আটকে রাখার ক্ষেত্রেও এবারের সিপিএলে মিরাজের ধারেকাছে নেই কেউ। সম্প্রতি ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে চার উইকেট শিকারও করেছেন তিনি।

টি-টোয়েন্টিতে মিরাজের বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও পারফরম্যান্স দিয়েই যেন সব সমালোচনার জবাব দিচ্ছেন তিনি। উইকেটের সঙ্গে রান আটকে রাখার এই ধারাবাহিকতা মিরাজকে বানিয়ে দিয়েছে সিপিএল ২০২৬-এর সবচেয়ে কিপটে বোলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today