বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শামীম হোসেনকে স্কোয়াডে যোগ করা হয়েছে।

মোঃ জাকির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মধুমতি ব্যাংক লিমিটেড সিরিজে শুক্রবারের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যোগ করা হয়েছে ব্যাটসম্যান শামীম হোসেনকে।

২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার বাংলাদেশের হয়ে ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, এখনও তার ওয়ানডে অভিষেক হয়নি। শুক্রবারের ম্যাচেই ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে শামীম পাটোয়ারীর।

সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে। ব্যাটারদের ব্যার্থতায় মাত্র ২০৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। একমাত্র নাজমুল হাসান শান্ত ছাড়া কেউই উইকেটে টিকতে পারেন নাই। সেই কারণেই হয়তো টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে আরো একজন ব্যাটারের দলে অন্তর্ভুক্তি প্রয়োজন।
এই পরিপ্রেক্ষিতেই শামীম পাটোয়ারীকে দলে ভেড়ানো হয়েছে। এখন দেখার বিষয় শামীম পাটোয়ারী দলের ভরসার জায়গাটা রক্ষা করতে পারেন কি না।

প্রথম ম্যাচে তিন উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। ইংল্যান্ডের সামনে ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচ এটা। তাই ইংল্যান্ডের লক্ষ থাকব দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করা।

অন্যদিকে প্রথম ম্যাচ হারায় বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেছে। দ্বিতীয় ওডিআইতে তাই বাংলাদেশের সামনে টিকে থাকার লড়াই। সিরিজে নিজেদের অবস্থান ঠিক রাখতে হলে অবশ্যই এই ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। নাহলে এক ম্যাচ আগেই সিরিজ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হবে টাইগারদের।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচের স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদ উল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। শামীম হোসেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today