বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিব-আশরাফুল।

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

দুবাইতে সাকিব-আশরাফুলের হাত ধরে জম কালো আয়োজনে এন আর আই জুয়েলারীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ দুবাইতে এন আর আই জুয়েলার্স নামের স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব-আশরাফুল। জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুবাইয়ের সংস্কৃতির নাচ-গান সহ নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ অনুষ্ঠানে সাকিব আল হাসান উপস্থিত হয়ে জানান সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ আপনারা সবাই আমাদের জন্য দোআ করবেন।

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় বলা হয় সাকিব আল হাসানকে। দুবাইতে সাকিবকে কাছে পেয়ে হাজারো প্রবাসী এই অনুষ্ঠানে উপস্থিত হয়। টাইগার অধিনায়ক খেলার বাইরে সময় পেলেই বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন। তারই অংশ হিসেবে তার এই দুবাই যাত্রা।

দুবাইয়ের নামকরা গোল্ড মার্কেট গোল্ডসুকে এন আর আই জুয়েলারির অফিস উদ্বোধনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান। তবে এবার তিনি একা নন, সঙ্গে ছিলেন টাইগার সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। বিষয়টি অবশ্য আগেই নিশ্চিত করেছেন এই দুই তারকা ক্রিকেটার নিজেই।

এই অনুষ্ঠানে যোগ দেয়ার ফলে আমিরাত প্রবাসীদের কাছে সাকিব আল হাসান পুনরায় আলোচনায় উঠে এসেছেন। প্রিয় তারকাকে একনজর দেখার জন্যে উপচে পড়া দর্শক ছিলো এই অনুষ্ঠানে ।

এর আগে ১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে আরাভ জুয়েলার্সের একটি দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন সাকিব। তবে দুবাইয়ের ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! তিনি এক সময় বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today