বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

বাংলাদেশ মহিলা দলে যোগ করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে।

জালাল জয়
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দলে এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচের জন্য বাংলাদেশ মহিলা দলে যোগ করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। ২ ডিসেম্বর ২০২২ সালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যেকার টি২০ ম্যাচ দিয়ে অভিষেক হয় এই ক্রিকেটারের। সেই সিরিজেই ১৪ ডিসেম্বর ২০২২ সালেই ওডিআই অভিষেক ও হয় এই ক্রিকেটারের।

দিনাজপুরের ক্রিকেটার দিলারা আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দলে অভিষেক হওয়ার পর থেকে বেশ কিছু টি২০ ম্যাচে ভালো পারফর্ম করেছেন। যদিও ওডিআইতে তিনি এপর্যন্ত ২ টি ম্যাচে সুযোগ পেয়েছেন। তবে সম্প্রতি তার অনুশীলন বিবেচনায় টিম ম্যানেজমেন্ট তাকে দলে যুক্ত করার ঘোষণা দিয়েছে।

বুধবার মিরপুর শেরে বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে ১৫৪ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। একই ভেন্যুতে শনিবার দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখেই বিসিবি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today