শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ!

বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্স যেমনই হোক না কেন, পাকিস্তান দলের নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সালমান আলী আঘাকে। একই সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে এই টুর্নামেন্টেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চেয়ারম্যান মোহসিন নকভি দলের পারফরম্যান্সে গভীরভাবে অসন্তুষ্ট। বিশ্বকাপের আগে নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট তাকে আশ্বস্ত করেছিল যে দলটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন হওয়ায় কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছেন তিনি।

সূত্রের দাবি, বিশ্বকাপ শেষ হলেই সালমানকে টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। এ বিষয়ে প্রধান কোচ মাইক হেসন ও নির্বাচকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন নকভি। পাশাপাশি বাবর আজম, উসমান খানসহ আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের কারও কারও জন্য এই বিশ্বকাপই হতে পারে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসর।

সালমানের বিকল্প হিসেবে শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদির নাম আলোচনায় রয়েছে। বিশ্বকাপের আগেই কোচ হেসন বোর্ডকে পরামর্শ দিয়েছিলেন, আধুনিক টি-টোয়েন্টির গতির সঙ্গে তাল মেলাতে হলে তরুণদের দলে অন্তর্ভুক্ত করা জরুরি।

সব মিলিয়ে বিশ্বকাপ শেষে পাকিস্তান টি-টোয়েন্টি দলে বড় ধরনের রদবদলের আভাস স্পষ্ট। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে নাটকীয় পারফরম্যান্সে পরিস্থিতি বদলাতে পারেন কি না সালমানরা, নাকি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today