মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ! বাংলাদেশ পারবে তো ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে! বৈভবের প্রশংসায় মাতলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স! ব্যাট হাতে রাহুলের তান্ডব, একাই করলেন ১৫২! শ্রেষ্ঠত্বের সংজ্ঞাই বদলে দিচ্ছেন বিরাট কোহলি! কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা!

ব্যাট হাতে রাহুলের তান্ডব, একাই করলেন ১৫২!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আইপিএলে দল জিতুক বা হারুক, KL Rahul-এর ব্যাট যেন থামতেই জানে না। যদিও চলতি মরসুমে কয়েকটি ম্যাচে বড় ইনিংস পাননি, তবে শনিবার দিল্লির কোটলায় তিনি ফিরে পেলেন সেরা ফর্ম। পঞ্জাব কিংসের বোলিংকে কার্যত ছিন্নভিন্ন করে খেললেন অসাধারণ এক ইনিংস। দিল্লির হয়ে ওপেন করতে নেমে অপরাজিত ৬৭ বলে ১৫২ রান করেন রাহুল, যেখানে ছিল ১৬টি চার ও ৯টি ছয়। আইপিএলের ইতিহাসে এটি ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ ইনিংস।

দিল্লির ৪১ ডিগ্রি তাপমাত্রার মধ্যে দুপুরের ম্যাচে দর্শকদের কষ্ট হলেও রাহুলের ব্যাটিং ছিল যেন চোখের আরাম। তাঁর সামনে পঞ্জাবের বোলাররা ছিলেন অসহায় পথের পথিক।  আর্শিদ্বীপ সিংয়ের মতো বোলারও দিশেহারা হয়ে পড়েন। রাহুলের দুটি ক্যাচ ফেলাও পঞ্জাবের জন্য বড় মাশুল হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কা  ব্যর্থ হলেও, নিতিশ রানার সঙ্গে জুটি বেঁধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাহুল। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ২২০ রানের বিশাল জুটি। নীতীশ ৪৪ বলে ৯১ রান করে আউট হলেও তার ইনিংস ছিল সমান গুরুত্বপূর্ণ।

রাহুল মাত্র ৪৭ বলে শতরান পূর্ণ করেন, যা আইপিএলে তার দ্রুততম সেঞ্চুরি। এটি তার ষষ্ঠ শতরানও বটে। তার এই ইনিংসের ওপর ভর করেই দিল্লি তোলে ২৬৪/২, যা চলতি মরসুমের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এই ইনিংস দিয়ে রাহুল আবারও প্রমাণ করলেন—তিনি এখনো ফুরিয়ে যাননি, বরং বড় মঞ্চে বড় পারফরম্যান্স দেওয়ার ক্ষমতা আগের মতোই অটুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today