ভারতকে পাত্তাই দিল না দক্ষিণ আফ্রিকা, অসাধারণ জয়ে যাত্রা শুরু করল সুপার এইটের। হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে ভারতকে ৭৬ রানে হারাল প্রোটিয়ারা।
শ্বাসরুদ্ধকর ম্যাচে নরেন্দ্র মোদী স্টেডিয়াম–এ উড়তে থাকা ভারতের মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলাটা মোটেই সহজ ছিল না, শুরু থেকেই চাপ ছিল প্রোটিয়াদের ওপর।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। তবে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। মাত্র ২০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। একাই ওপেনিং জুটি ধুমড়ে মুচড়ে দেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।

ঠিক তখনই প্রোটিয়াদের ত্রাতা হয়ে দাঁড়ান ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজন মিলে পাল্টা আক্রমণে ভারতের বোলারদের ওপর চড়াও হন। একের পর এক বাউন্ডারিতে সচল রাখেন রানের চাকা। ব্রেভিস ব্যাক্তিগত ৪৫ রানে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দায়িত্ব কাঁধে তুলে নেন মিলার। মারকুটে ব্যাটিংয়ে তিন ছক্কা ও সাতটি চারে ৩৫ বলে খেলেন ৬৩ রানের অনবদ্য ইনিংস। বরুণ চক্রবর্তীর বলে আউট হওয়ার আগে দলকে পৌঁছে দেন বড় সংগ্রহের পথে। শেষদিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা কিছুটা থমকে গেলেও নির্ধারিত ওভারে ১৮৭ রানের পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ভারত। প্রোটিয়াদের বোলিং তান্ডবে চোখে যেন ষোড়সে ফুল দেখে ভারতীয় ব্যাটাররা। দলীয় ৫ রানে উইকেট দুই উইকেট হারিয়ে বসে সুরিয়া কুমারের দল। একের পর এক উইকেট হারিয়ে ততক্ষণে বেশ চাপে ভারত।
দলীয় ২৬ রানে ভারতীয় মারকুটে ব্যাটার অভিষেক শর্মা সাজঘরে ফিরলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ভারত। মাঝে শিভম ধুবে ও হার্দিক পান্ডিয়া কিছুটা ব্যর্থ চেষ্টা চালালেও তা যথেস্ট হয়ে উঠেনি। মারকো জানসেন, কেশব মহারাজ ও করবিস বসের বোলিং তোপে তুরুপের তাসের ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত প্রোটিয়াদের সামনে আত্নসমর্পণ করে, ৭৬ রানের হার বরণ করে নেয় ভারত।
