বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

পাকিস্তানের বিপক্ষে নাই তামিম!

তানভীর আহমেদ
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে মিরপুরে অনুশীলন করছিলেন ওয়ানডে অধিনায়ক। দীর্ঘদিন ধরেই মাঠে নেই টপ অর্ডার ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। মোটামুটি সুস্থ হলেও খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু আবারও দুঃসংবাদ শুনতে হলো ক্রিকেট ভক্তদের। পাকিস্তানের বিপক্ষেও ফেরা হচ্ছে না তামিম ইকবাল এর। চোট থেকে সেরে ওঠায় প্রথমে টেনিস বল এবং এরপর ক্রিকেট বলে ব্যাটিংও শুরু করেন। কিন্তু ব্যাথা ও ফোলা কোনোটাই কমছিল না। তাই আবারও এক্স-রে করে দেখেন যে, হাতের আঙুলে নতুন করে চিড় ধরা পড়েছে। নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে গত ৬ অক্টোবর ব্যাটিংয়ের সময় বাঁহাতে বুড়ো আঙুলে আঘাত পান তামিম।


গণমাধ্যমকে চোটের ব্যাপারে তামিম নিজেই বলেন : ” আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে। ওটা প্রায় সেরে গেছে। কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে। সেজন্যই কৌতূহলবশত এক্স-রে করে দেখা গেল, ওপরের দিকে ফ্র্যাকচার আছে। সম্ভবত একসঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আগের এক্স-রেতে ওপরের দিকেরটা ধরা পড়েনি। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগানো হয়েছে। আঙুল নড়া-চড়া বন্ধ। আবার পুরো প্রক্রিয়া শুরু। “

অবশ্য চোট কাটানোর জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন বলে জানিয়েছেন তিনি। দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে জানান এই ওপেনার। তবে শঙ্কা হচ্ছে অস্ত্রোপচার নিয়ে। যেটি হলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।  

বিসিবি সূত্র জানিয়েছে : ” তামিম নতুন করে চোটে পড়ায় পাকিস্তান সিরিজেও তার খেলা হচ্ছে না। “

জানা গিয়েছে যে, চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইছেন তামিম। চোট গুরুতর না হলে আগামী মাসেই নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবেন। আর যদি গুরুতর হয় তাহলে তার ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today