বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

বর্তমানে ক্রাইস্টচার্চে আইসোলেশনে রয়েছে বাংলাদেশ টেস্ট স্কোয়াড!

তানভীর আহমেদ
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সবশেষ পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে খেলে বুধবার দিবাগত রাত্রে নিউজিল্যান্ডের উদ্দেশ্য ফ্লাইট ধরেছিলেন চড়েছিলেন টাইগাররা। দীর্ঘ সময় বিমান ক্লান্তির পর ট্রানজিট মিলিয়ে শুক্রবার বাংলাদেশ ভোরে  নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ পৌঁছেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দল।

নিউজিল্যান্ডর মাটিতে পৌঁছানোর পর আইসোলেশনে প্রবেশ করেছে টাইগাররা। কোভিড নিয়মনীতিমেনে আজ ( শুক্রবার ) থেকে টানা সাতদিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এই সময়ে টাইগারদের প্রতিটি সদস্যর তিনবার করে হবে করোনা টেস্ট। সবগুলো পরীক্ষার ফলাফল নেগেটিভ এলেই মিলবে অনুশীলনের অনুমতিপত্র।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের প্রথম টেস্ট শুরু হবে নতুন বছরের প্রথম দিন ( পহেলা জানুয়ারি ) ; ম্যাচটা হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট নয় জানুয়ারি থেকে শুরু হবে ক্রাইস্টচার্চে। দুটো টেস্টের পূর্বে দুটো প্রস্তুতিমূলক ম্যাচ ও খেলবে মমিনুল হক এর দল!

আজ নিউজিল্যান্ড পৌঁছানোর পর বিসিবির এক ভিডিও বার্তায় দলের হয়ে পেসার তাসকিন আহমেদ বলেন : ” ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে। সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাতদিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি। “

অতীমারী কোভিড সময়ে গত বচ্ছর এর পর এই নিয়ে দ্বিতীয় বারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা! যদিও বা গতবছরের সফরে ছিলো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ; এবার শুধুমাত্র দুটো টেস্ট!

এখানে সকল দর্শকদের জ্ঞাতার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে স্কোয়াড দেওয়া হল : – মুমিনুল হক ( অধিনায়ক ) , সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ রাব্বী, মুশফিকুর রহিম, লিটন কুমার, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাঈম শেখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today