মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা!

সাকিবকে নিয়ে লাহোর কালান্দার্সের ভিন্ন এক আয়োজন।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫

সাকিবকে নিয়ে লাহোর কালান্দার্সের ভিন্ন এক আয়োজন। প্রথম দিনের পুরো অনুশীলনের সাথে সাকিবের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করলো দলটি। ভিডিওতে সাকিবকে দেখা যায় হোটেল থেকে কিট ব্যাগ নিয়ে অনুশীলনের জার্সি গায়ে মাঠের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। বের হতে হতে সাকিব বলেন, “আমি সব সময় পাকিস্তানে খেলতে আসাটা উপভোগ করি। ক্রিকেটের কথা বলতে গেলে, এটা আমার জন্য অনেক ভালো জায়গা। পাকিস্তানে ফিরতে পেরে আমি খুবই খুশি।”

এর পরেই দেখা যায় মাঠে নেমে প্রথমে কিছু শারীরিক অনুশীলন শেষ করেই ফিল্ডিংয়ে নেমে পড়েন সাকিব। দীর্ঘ সময় ক্যাচ প্র্যাক্টিস করতেও দেখা যায় সাকিবকে। এর পর সতীর্থদের সাথে ফুটবল খেলায় অংশ নেন তিনি।

এর পরেই বোলিং অনুশীলনে নেমে যান সাকিব। বেশ কিছু ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। অনেক দিন পরে মাঠে ফেরায় নিজের লাইন-লেন্থ হয়তো পারফেক্ট ভাবেই ঝালাই করে নিতে চাইছেন সাকিব। অনেকটা সময় বোলিং প্র্যাক্টিস করে সাকিব চলে যান ড্রেসিং রুমে। সেখান থেকে ব্যাট গ্রালভস নিয়ে আবারো ফেরেন মাঠে। মাঠে ফিরে সাকিব জানান, “কিছু বল করতে চেয়েছিলাম রিদমে ফিরতে। তাই আমি ভাবছি, আমি তা পেয়েছি, যা চেয়েছিলাম। অবশ্যই অনেক দিন পর মাঠে ফিরেছি তাই তাড়াহুড়ো তো আছেই। তাই আমি নিশ্চিত করতে চাই আগামী কালের ম্যাচ খেলতে প্রস্তুত আমি।”

এর পর ব্যাটিংয়ে দুর্দান্ত কিছু শর্ট প্র্যাক্টিস করেন সাকিব। ব্যাটিং অনুশীলন শেষে সাকিব বলেন। “ভালো লাগছে, ওয়ার্ম সেশন অবশ্যই আইডিয়াল নয় তবে আমি চেষ্টা করেছি এই ট্রেনিং থেকে আমার সেরাটা খুঁজে পেতে।”

পরিশেষে সাকিব জানান “আমার মনে হয় এটা আমার জন্য অনেক ভালো একটা দিন ছিলো। আমি নিজেকে অনেকটা রিকোভারি করতে পেরেছি। ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের একটা ভালো সেশন করেছি। তাই মনে হচ্ছে আমি তৈরী।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today