রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হার্দিকের ফেরার অপেক্ষায় ফের চোটের ধাক্কা; ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে! ফোন জব্দের ঘটনায় রিজওয়ানের আইনি লড়াই, তদন্তে এনসিসিআইএ! এশিয়ান গেমসে লক্ষ্য এবার ফাইনাল—জাপান যাওয়ার আগে লিটনের বার্তা! ওয়াইড নাকি সঠিক সিদ্ধান্ত? জাপান-ভারত ম্যাচের বিতর্কে এবার মিলল নিয়মের ব্যাখ্যা! বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর!

হার্দিকের ফেরার অপেক্ষায় ফের চোটের ধাক্কা; ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হার্দিকের ফেরার অপেক্ষায় ফের চোটের ধাক্কা—অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নতুন করে শিনের চোট পাওয়ায় আগামী ৬ অক্টোবর থেকে পুদুচেরিতে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।

অস্ট্রেলিয়া ‘এ’ সিরিজের জন্য হার্দিকের দলে থাকা নির্ভর করছিল ফিটনেস ছাড়পত্রের ওপর। কিন্তু প্রথম ওয়ানডের দুই সপ্তাহেরও কম সময় আগে চোটে পড়ায় আবারও থমকে গেল তাঁর মাঠে ফেরার প্রক্রিয়া। একই কারণে আগামী ২২ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

গত কয়েক মাস ধরে চোট ও পুনর্বাসনের মধ্যেই সময় কাটছে হার্দিকের। চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার কথা থাকলেও বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসনের সময় কোয়াড্রিসেপে চোট পান তিনি।

হার্দিকের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল মার্চে আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল। আর ওয়ানডেতে সর্বশেষ খেলেছেন ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। চলতি বছরের আইপিএলে ১৪ ম্যাচের মধ্যে ১০টিতে খেললেও এরপর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামেননি এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today