বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এশিয়ান গেমসে লক্ষ্য এবার ফাইনাল—জাপান যাওয়ার আগে লিটনের বার্তা! ওয়াইড নাকি সঠিক সিদ্ধান্ত? জাপান-ভারত ম্যাচের বিতর্কে এবার মিলল নিয়মের ব্যাখ্যা! বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা!

এশিয়ান গেমসে লক্ষ্য এবার ফাইনাল—জাপান যাওয়ার আগে লিটনের বার্তা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য এবার ফাইনাল। জাপানের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিজেদের লক্ষ্যের কথা স্পষ্ট করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দীর্ঘ বিরতির পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দল এখন টুর্নামেন্টের জন্য প্রস্তুত।

২৪ সেপ্টেম্বর দুই ধাপে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। প্রথম ধাপে খেলোয়াড় ও কোচিং স্টাফদের একটি অংশ সন্ধ্যায় এবং বাকি সদস্যরা রাতে রওনা হবেন। ২৯ সেপ্টেম্বর সরাসরি কোয়ার্টার-ফাইনাল দিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করবে বাংলাদেশ।

লিটন বলেন, ‘আমি মনে করি আমরা খুব ভালোভাবে প্রস্তুত। লক্ষ্যও পরিষ্কার। যেহেতু আমরা একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমাদের লক্ষ্য অবশ্যই ফাইনালে ওঠা এবং সেখানে ভালো কিছু করা।’

দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে থাকার পর দুটি প্রস্তুতি ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন লিটন। তার মতে, ম্যাচ দুটির মাধ্যমে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও বন্ধন আরও শক্ত হয়েছে। বাংলাদেশের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

এশিয়ান গেমসে নিজেদের একমাত্র সোনা বাংলাদেশ জিতেছিল ২০১০ সালে পুরুষ ক্রিকেটে। এবারও পদক জয়ের প্রত্যাশা থাকলেও লিটনের মতে, খেলোয়াড়রা এই বিরল সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন।

জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে এশিয়ান গেমসে নারী দলের ম্যাচগুলোও পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ। লিটন জানান, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন তারা।

এদিকে চোটের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে দলে জায়গা পেয়েছেন আনক্যাপড অফস্পিনার আলিস আল ইসলাম। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে খেলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today