মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৮ উইকেটের হারে কঠিন বাস্তবতা—গ্রুপ পর্বেই বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া! রশিদ খানের মাইলফলকের দিনে, আফগানিস্তানের স্বস্তির নিঃশ্বাস! ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান! ভারত–পাকিস্তান মহারণে উত্তেজনা তুঙ্গে— আত্মবিশ্বাসে নিজেদের এগিয়ে রাখছেন ভারতীয় ক্রিকেটাররা! হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল জিম্বাবুয়ে! চাপের মুখে সোহানের বীরত্বগাথা ব্যাটিং, দুর্বারের অসাধারণ জয় বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে আগামীকাল মাঠে নামছেন মুস্তাফিজ, লিটনরা! এক মুস্তাফিজকে ঘিরেই যেন আইসিসির কপালে হাত; ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান! পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে, স্থগিত করল জার্সি উন্মোচন!

সিলেট স্ট্রাইকার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনাল হাইলাইটস

মোঃ জাকির হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

১৭৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে লিটন দাস ও সুনীল নারিন ভালো শুরু করতে পারে নি। সুনীল নারিন ৫ বল খেলে ১০ রান করে রুবেল হোসেনের বলে আউট হয়ে ফেরেন। এর পর ইমরুল কায়েস নেমেও উইকেটে টিকতে পারেন নাই। তিনি ৩ বল খেলে ২ রান করে ফেরেন। এর পর জনসন চার্লস নেমে প্রতিরোধ গড়ে তোলেন। লিটন-চার্লসের জুটি কুমিল্লাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের হয়ে এদিন ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। কিন্তু শুরুতেই ঘটে দুর্ঘটনা। তৌহিদ হৃদয় ২ বল মোকাবেলা করে তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন। এর পর মাশরাফি ব্যাটিংয়ে আসে। তিনিও আন্দ্রে রাসেলের বলে ৪ বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান।

এর পর মুশফিক নেমে হাল ধরার চেষ্টা করেন। তিনি তার লক্ষে সফলতাও পান। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রাহিম এর পর প্রতিরোধ গড়ে তুলে দুর্দান্ত খেলতে থাকেন। শান্ত ও মুশফিক দুজনেই নিজেদের অর্ধশত পূরণ করেন।

শান্ত ৪৫ বল খেলে ৬৪ রান করে আউট হয়ে যান। অন্যদিকে মুশফিক ৪৮ বল খেলে ৭৫ রান করে ফেরেন। শেষের দিকে রায়ান বার্লের ১৩ ও জর্জ লিন্ডের ৬ বলে ৯ রান ছাড়া আর কেউ তেমন কিছুই করতে পারেন নি। দলীয় ১৭৫ রানে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের লক্ষ ছুড়ে দেয় সিলেট।

কুমিল্লার হয়ে মুস্তাফিজ ২টি ও আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলী, তানভীর ইসলাম সবাই একটি করে উইকেট তোলেন।

সিলেট স্ট্রাইকার্স : ১৭৫/৭ (২০ ওভার)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today