শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ!

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল জিম্বাবুয়ে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে রচিত হলো সবচেয়ে বড় অঘটন। মাইটি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল  জিম্বাবুয়ে।

যেখানে বিশ্বকাপে কোয়ালিফাই করাটাই জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য  আকাশ-কুসুম স্বপ্ন, সেখানে নানা সমীকরণ আর অনিশ্চয়তার ভেতর দাঁড়িয়ে তারা দেখাল দাপট। শক্তিশালী অস্ট্রেলিয়ার চোখে চোখ রাঙিয়ে  লড়াই করে তুলে নিল দাপুটে এক জয়।

এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ে যেন বিশ্ব ক্রিকেটকে স্পষ্ট বার্তা দিল—তারা শুধু অংশগ্রহণ করতে আসেনি, ট্রফির লড়াইয়েও নিজেদের দাবিদার হিসেবেই দেখতে চায়।

এদিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় জিম্বাবুয়ে। 

তাদিওয়ানাশে মারুমানিকে সঙ্গে  নিয়ে ৬১ রানের উদ্ভোধনী  জুটি গড়েন ব্রায়ান বেনেট। মারুমানি ব্যাক্তিগত ৩৫ রানে ফিরলেও রানের চাকা সচল রাখেন বেনেট। এরপর রায়ান ব্রালকে সঙ্গে নিয়ে আরও ৭০ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। একের পর এক বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান বোলারদের চাপে রাখেন এই দুই ব্যাটার। দলীয় ১৩১ রানে রায়ান ফিরে গেলেও বেনেট শেষ পর্যন্ত ৫৬ বলে ৬৪ রানে থাকেন অপরাজিত।

শেষ দিকে অধিনায়ক  সিকান্দার রাজার ১৩ বলের ২৫ রানের ঝড়ো ক্যামিওতে জিম্বাবুয়ে পায় ১৬৯ রানের লড়াকু পুঁজি।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাড়া করতে নেমে শুরুতেই   ব্লেসিং মুজারাবানির ও ব্রেড ইভান্সের বোলিং  তান্ডবে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপ। দলীয় ২৯ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় হেডের দল।

মাঝে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো ৭৭ রানের জুটি গড়ে তুললেও তা যথেষ্ট হয়ে উঠেনি। শুধু কমিয়েছে হারের ব্যাবধানটা। রেনশো  ৪৪ বলে ৬৫ রানে সাজঘরে ফিরলে ১৪৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি চার ওভারে ১৭ রানে দিয়ে নেন চার উইকেট আর ইভান্স শিকার করেন তিন উইকেট। টানা দুই জয়ে পয়েন্টস টেবিলের দুইয়ে অবস্থান করছে সিকান্দার রাজার দলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today