সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
“ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম! নিগারের করমর্দন না করার সিদ্ধান্ত ব্যক্তিগত, জানাল বিসিবি! এশিয়ান গেমসে স্বর্ণের লক্ষ্য, আবাসন নয় সালাহউদ্দিনের চিন্তা! ২০২৭ সালের মধ্যে নেপালের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ! অভিষেকেই ঝড়, রাজাউল্লাহর ব্যাটে পাকিস্তানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন! CPL-এ সবচেয়ে কিপটে বোলার মিরাজ!

মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে ভারতীয় নারী দল। তবে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে নিয়ে উদযাপন করা হয়নি হারমানপ্রীত কৌরদের। পুরুষ দলের পর এবার নারী দলের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হলো। পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মোহসিন নাকভি উপস্থিত থাকায় ট্রফি গ্রহণ করেনি ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালের শেষ বলের কয়েক মিনিট আগে মঞ্চে হাজির হন নাকভি। তিনি নিজেই চ্যাম্পিয়ন ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দিতে চেয়েছিলেন। তবে ভারতীয় দল তাতে রাজি হয়নি। এ নিয়ে ম্যাচ শেষে আয়োজকদের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়, ACC-এর ভাইস প্রেসিডেন্ট খালিদ আল জারুনি ট্রফি তুলে দিতে পারেন। BCCI সচিব দেবজিৎ সাইকিয়াও বিষয়টি নিয়ে একই অবস্থানের কথা জানান। কিন্তু নাকভি নিজের অবস্থান থেকে সরে না আসায় ট্রফি প্রদান ছাড়াই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়।

নাকভি অবশ্য রানার্সআপ শ্রীলঙ্কা দলের হাতে চেক তুলে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন খালিদ আল জারুনি, শ্রীলঙ্কা ক্রিকেটের ট্রান্সফরমেশন কমিটির প্রধান এরান উইক্রমরত্নে, এমিরেটস ক্রিকেট বোর্ডের মহাসচিব মুবাশির উসমানি এবং টাইটেল স্পনসর DP World-এর প্রতিনিধি।

মাঠে উপস্থিত থাকলেও BCCI সচিব দেবজিৎ সাইকিয়া ও সহসভাপতি রাজীব শুক্লা মঞ্চে ওঠেননি। তারা ভারতীয় দলের সদস্যদের সঙ্গে মাঠেই ছিলেন। ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ও পদক ছাড়াই শেষ হয় ভারতের শিরোপা উদযাপন।

পরে ভারতীয় দলের প্রধান কোচ আমোল মুজুমদার বলেন, BCCI যে অবস্থান নিয়েছে, পুরো দল সেটির সঙ্গে একমত। তার মতে, ভারতই চ্যাম্পিয়ন এবং সেটিই তাদের জন্য যথেষ্ট। এখন দলের লক্ষ্য এশিয়ান গেমস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today