রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২০২৭ সালের মধ্যে নেপালের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ! অভিষেকেই ঝড়, রাজাউল্লাহর ব্যাটে পাকিস্তানের অবিশ্বাস্য প্রত্যাবর্তন! CPL-এ সবচেয়ে কিপটে বোলার মিরাজ! ক্যারিবীয় মঞ্চে মিরাজের দাপট! ২৩ রানে শিকার করলেন ৪ উইকেট। শেফালি-দীপ্তির দাপটে ষষ্ঠ এশিয়া কাপ ফাইনালে ভারত! স্বপ্ন ছিল ফাইনালের,তবে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিল বাংলাদেশ! শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান!

২০২৭ সালের মধ্যে নেপালের বিপক্ষে সিরিজ খেলতে চায় বাংলাদেশ!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সাড়া দিয়ে ২০২৭ সালের মধ্যে কোনো এক সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ব্যস্ত ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) কারণে এখনো নির্দিষ্ট সময় চূড়ান্ত হয়নি।

শনিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফীস। তিনি জানান, নেপাল ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন আগে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। বিসিবিও সেই প্রস্তাবকে ইতিবাচকভাবে নিয়েছে এবং দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে।

শাহরিয়ার বলেন, বাংলাদেশের এফটিপি ২০২৭ সাল পর্যন্ত বেশ ব্যস্ত। এরপরও চলতি চক্রের মধ্যে উপযুক্ত সময় বের করে নেপালের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা করা হচ্ছে। আলোচনা আরও এগিয়ে গেলে সিরিজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর থেকে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য এশিয়ান গেমসে না থাকা ক্রিকেটাররা ইতোমধ্যে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছেন।

শাহরিয়ার জানান, দুই দলের খেলোয়াড়রা ভিন্ন গন্তব্যে যাওয়ার পর বাকি ক্রিকেটাররা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেবেন। ফরম্যাট পরিবর্তনের সময় প্রয়োজন অনুযায়ী প্রস্তুতির জন্য ক্রিকেটারদের সময় দেওয়া হবে।

আফগানিস্তান সিরিজের ভেন্যুও শিগগিরই চূড়ান্ত হতে পারে। যেহেতু এটি আফগানিস্তানের হোম সিরিজ, তাই ভেন্যু নির্ধারণ করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি কিংবা শারজাহর কোনো একটি ভেন্যুতে ম্যাচগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today