বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান! ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা উচিত নয়- শারমিন আক্তার! ৮০’র দশকের নস্টালজিয়ায় মুশফিক-রুবেল, তারকাদের সাজে মুগ্ধ ভক্তরা! বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা গুল ফেরোজার! বাবরের অজান্তেই পাকিস্তান দলে বড় পরিবর্তন! পিসিবির সিদ্ধান্ত জানতে হলো সংবাদ সম্মেলনে এসে! বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ!

এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

এজবাস্টন টেস্টের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে চাপে পাকিস্তান। মাত্র ১৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর দিন শেষে ২৩ রানে পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছে সফরকারীরা। জবাবে ৪ উইকেটে ১৫৪ রান তুলে স্বস্তিতে রয়েছে ইংল্যান্ড।

দলের কঠিন সময়ে তিন ক্রিকেটারকে টেস্ট অভিষেক করিয়ে একাদশে সাইম আইয়ুবকে ফেরায় পাকিস্তান। অধিনায়ক বাবর আজমও জানিয়েছিলেন, ‘হারানোর কিছু নেই’ মানসিকতা নিয়ে খেলতে চায় দল। তবে মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। অলিভার রবিনসন, জোফ্রা আর্চার ও জশ টংয়ের পেস আক্রমণে মাত্র দেড় সেশনের মধ্যেই ১০ উইকেট হারায় পাকিস্তান।

২৬ রানে ৪ উইকেট হারানোর পরও ইনিংস সামলানোর চেষ্টা করেন সৌদ শাকিল। তবে টংয়ের দারুণ বোলিংয়ে একে একে ফিরে যান অভিষিক্ত গাজি ঘোরি, মোহাম্মদ ইমরান ও শাকিল। শেষ দিকে মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ আলি কিছুটা প্রতিরোধ গড়লেও ৩৪ ওভারের মধ্যেই পাকিস্তানের ইনিংস থেমে যায়। শাকিল সর্বোচ্চ ৪৩ এবং আব্বাস করেন ২১ রান। ইংল্যান্ডের হয়ে টং ৪২ রানে ৪ উইকেট ও রবিনসন ১৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে সতর্ক শুরু করে ইংল্যান্ডও দ্রুত দুই উইকেট হারায়। বেন ডাকেট ও জর্ডান কক্সকে ফেরান মোহাম্মদ আলি ও আব্বাস। এরপর জো রুটও অভিষিক্ত রাজাউল্লাহর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। চলতি গ্রীষ্মে ১০ ইনিংসে এটি তার অষ্টম এলবিডব্লিউ।

তবে এমিলিও গে ও হ্যারি ব্রুকের ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দুজনে মিলে চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়েন। গে করেন ৬০ রান, আর ব্রুক ৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

ফলে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৪ রান তুলে পাকিস্তানের চেয়ে ২৩ রানে এগিয়ে ইংল্যান্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today