বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান! ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা উচিত নয়- শারমিন আক্তার! ৮০’র দশকের নস্টালজিয়ায় মুশফিক-রুবেল, তারকাদের সাজে মুগ্ধ ভক্তরা! বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা গুল ফেরোজার! বাবরের অজান্তেই পাকিস্তান দলে বড় পরিবর্তন! পিসিবির সিদ্ধান্ত জানতে হলো সংবাদ সম্মেলনে এসে! বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ!

ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা উচিত নয়- শারমিন আক্তার!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের বিপক্ষে সেমিফাইনাল, সামনে এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। তার সাফ কথা—ভারতকে হারানোর বিশ্বাসই যদি না থাকে, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখারও অধিকার নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই বিশ্বাস নিয়েই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকবাজকে শারমিন বলেন, এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো পর্যায়ে ভারতকে হারাতেই হবে। তাই প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে চান তারা।

শারমিন বলেন, “আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারাতে পারি, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখা উচিত নয়। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পথেও আমরা গ্রুপ পর্ব ও ফাইনালে ভারতকে হারিয়েছিলাম। ভারত বড় দল হলেও তাদের হারানো অসম্ভব নয়।”

২০১৮ সালের সেই সাফল্যই এবার বাংলাদেশকে অনুপ্রেরণা দিচ্ছে। যদিও এরপর টি-টোয়েন্টিতে দুই দল ১৩ বার মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ জিতেছে মাত্র একবার এবং ভারত পেয়েছে ১২টি জয়।

ভারতের শক্তি ব্যাটিং আর বাংলাদেশের মূল শক্তি বোলিং—এমনটাই মনে করেন শারমিন। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ভারতকে হারানোর সুযোগ রয়েছে বলে বিশ্বাস তার।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট না হলেও ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী নাহিদা আক্তার। আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ১০৩ রান করলেও শেষ পর্যন্ত ৩৪ রানের জয় পায়। শারমিন ৩১ বলে ৩৮ রান করেন, আর নাহিদা অপরাজিত থাকেন ২৬ বলে ১৬ রানে। তাদের ৪২ রানের জুটিতে শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ।

নাহিদার মতে, ধীরগতির উইকেটের কারণে ব্যাটারদের স্বাভাবিক শট খেলা কঠিন হচ্ছে। এমন উইকেটে ১২০-১৩০ রান আদর্শ স্কোর হলেও আমিরাতের বিপক্ষে বাংলাদেশ ১০-১৫ রান কম করেছে বলে মনে করেন তিনি।

তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাস হারাচ্ছে না বাংলাদেশ। নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে শক্তিশালী ভারতকেও হারানো সম্ভব—এমন বিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামতে প্রস্তুত টাইগ্রেসরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today