বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা গুল ফেরোজার! বাবরের অজান্তেই পাকিস্তান দলে বড় পরিবর্তন! পিসিবির সিদ্ধান্ত জানতে হলো সংবাদ সম্মেলনে এসে! বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ! বাংলাদেশ পারবে তো ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে! বৈভবের প্রশংসায় মাতলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স! ব্যাট হাতে রাহুলের তান্ডব, একাই করলেন ১৫২! শ্রেষ্ঠত্বের সংজ্ঞাই বদলে দিচ্ছেন বিরাট কোহলি! কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল!

বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় আসর বিগ ব্যাশ লিগের (বিবিএল) কয়েকটি দল। তবে আসন্ন মৌসুমে টুর্নামেন্টটিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে বোর্ডের একটি সূত্র।

আগামী ১২ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা বিবিএলের পরবর্তী আসর। নাহিদ রানাকে দলে নিতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অ্যাডিলেড স্ট্রাইকার্সের নামের পাশাপাশি মেলবোর্নভিত্তিক একটি দলের নামও শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এনওসির জন্য বিসিবির কাছে কোনো আনুষ্ঠানিক আবেদন করেননি নাহিদ।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, নাহিদ আবেদন করলে বিষয়টি নিয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে তাঁর এনওসি পাওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

শুধু আন্তর্জাতিক ব্যস্ততাই নয়, নাহিদের সাম্প্রতিক চোটও বিবেচনায় রাখছে বিসিবি। গ্রেড-২ সাইড স্ট্রেইনের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি ২৩ বছর বয়সী এই পেসার। চলতি সপ্তাহের শুরুতে আবারও বোলিং শুরু করেছেন তিনি।

চোট থেকে সদ্য ফেরায় নাহিদের ফিটনেস ও ওয়ার্কলোড নিয়েও সতর্ক বিসিবি। সেপ্টেম্বরের এশিয়ান গেমসে তাঁকে পাওয়া যাবে না। পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা তাঁর।

এরপর অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ রয়েছে বাংলাদেশের। ফলে জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেই নাহিদকে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ছাড়ার বিষয়ে সতর্ক অবস্থানে বিসিবি।

এদিকে সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ আয়োজনের কথা থাকলেও সেটি জানুয়ারিতে পিছিয়ে যেতে পারে বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে বাংলাদেশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today