শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
‘তামিম ভাই, আমাদের দিকে একটু তাকান’—ব্লাইন্ড ক্রিকেটারদের আকুতি সিরিজ বাঁচানোর লড়াইয়ে সেঞ্চুরিয়নে অনুশীলনে টাইগাররা সাদমানের সেঞ্চুরি, সেজদায় উদ্‌যাপন; ১০৫ রানে আউট ‘রোনালদো মেসিকে পছন্দই করেন না’— এক ইন্সটাগ্রাম কমেন্টে প্রমাণিত হলো সেই ভুল ধারণা! ১৫ হাজারের মাইলফলক, ১৩৯ রানের রাজকীয় ইনিংস—কোহলি মানেই যেন রেকর্ডের আরেক নাম! হার্দিকের ফেরার অপেক্ষায় ফের চোটের ধাক্কা; ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে! ফোন জব্দের ঘটনায় রিজওয়ানের আইনি লড়াই, তদন্তে এনসিসিআইএ! এশিয়ান গেমসে লক্ষ্য এবার ফাইনাল—জাপান যাওয়ার আগে লিটনের বার্তা! ওয়াইড নাকি সঠিক সিদ্ধান্ত? জাপান-ভারত ম্যাচের বিতর্কে এবার মিলল নিয়মের ব্যাখ্যা! বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন!

‘তামিম ভাই, আমাদের দিকে একটু তাকান’—ব্লাইন্ড ক্রিকেটারদের আকুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারা। একাধিক বিশ্বকাপ ও এশিয়া কাপে অংশ নিয়ে দেশের জন্য সুনামও বয়ে এনেছেন। এমনকি আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার কৃতিত্বও রয়েছে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট দলের। অথচ দেশের ক্রিকেটে এখনো যথাযথ মূল্যায়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই ক্রিকেটাররা।

আর্থিক অসচ্ছলতা, পৃষ্ঠপোষকতার অভাব এবং পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ দীর্ঘদিনের। এবার সেই সমস্যাগুলো তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের ক্রিকেটার আবিদ হাসান।

তামিমের কাছে সুযোগ-সুবিধা চেয়ে আবেগঘন আবেদন জানিয়েছেন আবিদ। তিনি বলেন, ‘তামিম ভাই, প্লিজ, যদি পারেন আমাদের দিকে একটু তাকান। হাতজোড় করে বলছি, আমাদের দিকে একটু আসলে তাকান। কারণ, আমরা সবচেয়ে অবহেলিত।’

আবিদের মতে, ব্লাইন্ড ক্রিকেটারদের প্রতিভা ও সামর্থ্য থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তারা নিজেদের সেরাটা তুলে ধরতে পারছেন না। আগামী বিশ্বকাপে আরও ভালো ফল করতে হলে এখন থেকেই প্রস্তুতি, আর্থিক সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, ‘আমরা চাই, আমাদের এমন সুযোগ-সুবিধা দেওয়া হোক, যাতে সামনের বিশ্বকাপে আরও ভালো কিছু করতে পারি। আমরা দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু সেই সুযোগটা আপনারা করে দেন।’

সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। তবে সেই ব্যর্থতার জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চাননি আবিদ। নিজেদের পারফরম্যান্সের দায় নিজেদের কাঁধেই নিয়েছেন তিনি।

বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটারদের স্বপ্ন আন্তর্জাতিক মঞ্চে আরও বড় সাফল্য অর্জন করা। এখন তাদের প্রত্যাশা, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ সংশ্লিষ্টরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। প্রয়োজনীয় সহযোগিতা পেলে তারাও দেশের জন্য আরও বড় অর্জন এনে দিতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today