শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ!

রশিদ খানের মাইলফলকের দিনে, আফগানিস্তানের স্বস্তির নিঃশ্বাস!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রশিদ খানের  মাইফলকের দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখলো আফগানিস্তান।নিজেদের বাঁচা মরার দিনে সংযুক্ত আরব আমিরাতকে পাঁচ উইকেটে হারাল আফগানিস্তান।

প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিল আফগানিস্তান। এই বুঝি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে ফিরতে হবে বাড়িতে, তবে না সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তুলে নিল অসাধারণ এক জয়। বাড়ির পথ যে এখনো অনেক দূর!  

এই অসাধারণ জয়ের দিনে এক অবিস্মরণীয় বিশ্ব রেকর্ড করে ফেললেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

এদিন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আমিরাত। মাত্র ১৩ রানেই হারিয়ে বসে দুই উইকেট। তারপরই দলের হাল ধরেন আলিশান শরাফু ও সোহাইব খান।

 তৃতীয় উইকেটে তাদের ৮৪ রানের জুটি দলকে এনে দেয় ১৬১ রানের এক লড়াকু পুঁজি । সোহাইব খান খেলেন ৪৮ বলে ৬৮ রানের এক অনবদ্য ইনিংস এবং শরাফু করেন ৪০ রান। 


আফগানিস্তানের হয়ে বল হাতে রুদ্র মূর্তি ধারন করেন আজমতউল্লাহ ওমরজাই। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া অসাধারণ মাইলফলকের দিন রশিদ খান চার ওভার হাত ঘুরিয়ে পান ১ উইকেট।


১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রহমানুল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। তবে ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ৪১ বলে ৫৩ রানের ইনিংস খেলে দলের ভিত্তি মজবুত করেন।
মাঝে 

দারউইশ রাসুলির ২৩ বলে ৩৩ এবং শেষে ওমরজাইয়ের ২১ বলে ৪০ রানের অগ্নিঝরা ইনিংসে আফগানিস্তানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আরব আমিরাতের বিপক্ষে তুলে নেয় ৫ উইকেটের অসাধারণ জয়। তবে আফগানিস্তানের সুপার এইটে খেলাটা এখনও নির্ভর করছে যদি কিন্তুর ওপর! 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today