বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান! ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা উচিত নয়- শারমিন আক্তার! ৮০’র দশকের নস্টালজিয়ায় মুশফিক-রুবেল, তারকাদের সাজে মুগ্ধ ভক্তরা! বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা গুল ফেরোজার! বাবরের অজান্তেই পাকিস্তান দলে বড় পরিবর্তন! পিসিবির সিদ্ধান্ত জানতে হলো সংবাদ সম্মেলনে এসে! বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ!

শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ডের পোর্টসমাউথে শরণার্থীদের একটি দল ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ঘিরে বিক্ষোভ করেছেন স্থানীয়দের একটি অংশ। বুধবার (৯ সেপ্টেম্বর) শহরের একটি ম্যারিয়ট হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। পরে হোটেলে অবস্থানরতরা পাকিস্তানের যুব ক্রিকেটার বলে নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতিবেদন অনুযায়ী, হোটেলে প্রায় ৪০ জন বিদেশি পুরুষ অবস্থান করছেন—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন। তাদের ধারণা ছিল, হোটেলটিতে শরণার্থীদের রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে যান রিফর্ম পার্টির কাউন্সিলর জর্জ ম্যাডউইক। পরে পাকিস্তান দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হন, সেখানে অবস্থান করছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ম্যাডউইক জানান, তিনি বাইরে গিয়ে বিক্ষোভকারীদের বিষয়টি পরিষ্কার করেন। তাদের জানান, হোটেলে থাকা ব্যক্তিরা শরণার্থী নন, তারা একটি ক্রিকেট দলের সদস্য। বিষয়টি জানার পর কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।

ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে ম্যাডউইক বলেন, পোর্টসমাউথের মানুষজন বর্তমানে বেশ সতর্ক অবস্থায় রয়েছেন। একই কোম্পানির একটি কোচে প্রায় ৪০ জন বিদেশি পুরুষকে আসতে দেখে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।

এদিকে ঘটনার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তান দলের ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করেছে। দলের নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গত ২ থেকে ৫ সেপ্টেম্বর আরুন্ডেলে চার দিনের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ১০ রানে হারে তারা। তবে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত যুব ওয়ানডেতে ১৭৭ রানের বড় জয় তুলে নেয় পাকিস্তান।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মাঠে রয়েছে পাকিস্তানের জাতীয় দলও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today