বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত!

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬

অঘোষিত কোয়ার্টার ফাইনালের উত্তেজনায় শেষ পর্যন্ত জয়ী হলো ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ-কে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের শেষ টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। ফলে এই হারেই বিশ্বকাপ অভিযান শেষ হলো ক্যারিবীয়দের।

এদিন ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। অধিনায়ক শাই হোপ  ৩৩ বলে ৩২ রান করেন, আর রোস্টন চেজ ২৫ বলে ৪০ রান যোগ করেন।

মাঝের ওভারে কিছুটা চাপে পড়লেও শেষদিকে ইনিংসে গতি আনেন রোভমান পাওয়েল ও জেসন হোল্ডার। তাদের ৬০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। এছাড়া একটি করে উইকেট শিকার করেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।

১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দুই ওপেনার দ্রুত ফিরলেও তৃতীয় উইকেটে স্যাঞ্জু স্যামসন ও সূর্যকুমার ৫৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচে ভারসাম্য ফেরান। সূর্যকুমার ১৮ রান করে বিদায় নিলেও ইনিংসের হাল ধরেন স্যান্জু স্যামসন। মাঝের দিকে ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন তিলক ভার্মা।

শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন স্যামসন। ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। তার সঙ্গে ৮ রানে অপরাজিত ছিলেন শিবম দুবে। চার বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today