বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শরণার্থী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ঘিরে বিক্ষোভ! পরে জানা গেল, তারা ক্রিকেটার! জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই! এজবাস্টনে ব্যাটিং ধসে প্রথম দিনেই কোণঠাসা পাকিস্তান! এক সিদ্ধান্ত বদলে দিল পুরো গল্প! ৩০ রানে বেঁচে গিয়ে অভিষেকেই ১৫০—বিশ্বরেকর্ডে হারম্যান! ভারতকে হারানোর বিশ্বাস না থাকলে এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখা উচিত নয়- শারমিন আক্তার! ৮০’র দশকের নস্টালজিয়ায় মুশফিক-রুবেল, তারকাদের সাজে মুগ্ধ ভক্তরা! বিগ ব্যাশে নাহিদ রানার খেলা নিয়ে অনিশ্চয়তা, এনওসি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ! এলবিডব্লিউয়ের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা গুল ফেরোজার! বাবরের অজান্তেই পাকিস্তান দলে বড় পরিবর্তন! পিসিবির সিদ্ধান্ত জানতে হলো সংবাদ সম্মেলনে এসে! বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ!

জাতীয় ক্রীড়া আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিসিসিআই!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় ক্রীড়া পরিচালনা আইন, ২০২৫-এর আওতায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো কেন আসবে না—এ বিষয়ে বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই প্রশ্নের পর আইনটির আওতায় বিসিসিআইয়ের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কয়েকটি রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের করা আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিষয়টি উত্থাপন করেন। আদালত বিসিসিআই ও রাজ্য সংস্থাগুলোর আইনজীবীদের নির্দেশ দিয়েছে, তাদের কর্মকর্তাদের চাকরি ও দায়িত্বের শর্ত কেন ২০২৫ সালের কার্যকর হওয়া আইনের অধীনে পরিচালিত হবে না, সে বিষয়ে বোর্ডের অবস্থান জানাতে।

এর আগে ওডিশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনসংক্রান্ত এক মামলায় ওডিশা হাইকোর্টে বিসিসিআই দাবি করেছিল, ক্রিকেট এখনো জাতীয় ক্রীড়া পরিচালনা আইনের আওতাভুক্ত ‘নির্ধারিত ক্রীড়া’ হিসেবে বিজ্ঞপ্তিভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে বোর্ডের অবস্থানও একই—সরকারি অনুদান গ্রহণ না করায় বিসিসিআইয়ের ওপর এই আইন প্রযোজ্য হওয়া উচিত নয়।

তবে নতুন আইনে জাতীয় ক্রীড়া সংস্থাগুলোর জন্য আইনগত নিয়ন্ত্রক ও স্বীকৃতি প্রদানকারী কর্তৃপক্ষের বিধান রয়েছে। একই সঙ্গে এসব সংস্থা তথ্য অধিকার (RTI) আইনের আওতায় আসতে পারে। এই বিধানেরও বিরোধিতা করে আসছে বিসিসিআই।

এদিকে আগামী ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বসছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (AGM)। ফলে সেখানে জাতীয় ক্রীড়া আইন নিয়ে বোর্ডের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল ও মিজোরামের খাইরুল জামাল মজুমদার আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন। দুজনেরই পুনর্নির্বাচিত হওয়ার কথা।

এদিকে নির্বাচনী কর্মকর্তা এ কে জ্যোতির নির্দেশে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন ও জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে AGM-এ অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today