শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ! বাংলাদেশ পারবে তো ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে! বৈভবের প্রশংসায় মাতলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স! ব্যাট হাতে রাহুলের তান্ডব, একাই করলেন ১৫২! শ্রেষ্ঠত্বের সংজ্ঞাই বদলে দিচ্ছেন বিরাট কোহলি! কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা!

জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

জিম্বাবুয়েকে ধবল ধোলাই করে ৭২ রানের দাপুটে জয় তুলে নিল ভারত। রান রেটের জটিল অঙ্ক মিলিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি ভারত। জিম্বাবুয়েকে পেয়েই যেন আগ্রাসী রূপে ধরা দিল ভারতীয় ব্যাটাররা। এবারের আসরে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও গড়ল সূর্যকুমারদের দল। অভিষেক-পান্ডিয়ার ঝড়ো ফিফটিতে ২০ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ২৫৬ রান।

এদিন টসে জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালান দুই ওপেনার। ১৫ বলে ২৪ রান করে স্যাঞ্জু স্যামসন ফিরলেও পাওয়ার প্লেতেই উঠে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে যোগ হয় আরও ৭২ রান। ২৪ বলে ৩৮ রান করে বিদায় নেন ইশান কিষাণ।

এদিন সমালোচনার জবাব দিয়ে মাত্র ২৬ বলেই ফিফটি তুলে নেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ৫৫ রান করে আউট হন তিনি। অধিনায়ক সূর্যকুমার যাদবও খেলেন ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস।

পঞ্চম উইকেটে জিম্বাবুয়ের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। মাত্র ৩১ বলে গড়ে তোলেন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। হার্দিক ২৩ বলে ৫০ রান করেন (২ চার, ৪ ছক্কা) এবং তিলক ১৬ বলে ৪৪ রান (৩ চার, ৪ ছক্কা) করে ইনিংস শেষ করেন।

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুই করেছিল জিম্বাবুয়ে। দলীয় ৪৪ রানে মারুমানি ফিরলেও রানের চাকা সচল রাখেন ব্রায়ান বেনেট। অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে গড়েন তোলেন ৭২ রানের জুটি। রাজা ৩১ রানে ফিরলে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় জিম্বাবুয়ের।

তবে এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত লড়ে যান ব্রায়ান বেনেট। ৬০ বলে ৯০ রানের অসাধারণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today