বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

সিলেটের তাক লাগানো বোলিংয়ের পরও রংপুরের জয়ের নায়ক বাবর আজম।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আজ বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফির সিলেট স্ট্র্রাইকার্স বনাম সাকিবের রংপুর রাইডার্স। আগেই জানা চোখের চিকিৎসা করতে দেশের বাইরে যাওয়ায় এই ম্যাচ খেলছেন না সাকিব আল হাসান। তাই সাকিবের অবর্তমানে নুরুল হাসান সোহান দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। মাশরাফি ও সোহানের মধ্যেকার টসে রংপুরের হয়ে সোহান টস জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়।

আগে ব্যাট করতে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। সিলেটের ওপেনিং জুটি নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিথুন শুরুতেই খেই হারিয়ে ফেলে। ৩ বল খেলে মাত্র ৫ রান করেই মেহেদী হাসানের ঘূর্ণিতে আউট হন মিথুন। এর পর ওয়ানডাউনে সবাইকে অবাক করে ব্যাটিংয়ে আসেন মাশরাফি বিন মর্তুজা। যদিও মাশরাফি দর্শকদের খুব একটা খুশি করতে পারেনি। ৭ বল খেলে মাত্র ৬ রান করে রান আউটের ফাঁদে পড়েন তিনি।

এর পর ইয়াসির আলী রাব্বি ও গত ম্যাচে ভালোও খেলা জাকির হাসান কেউই বলার মতো রান পাননি। এর পর বেণী হাওয়েল ও বেন কাটিং একটি জুটি গড়ে তোলার চেষ্টা করেন। দুজনে মিলে ভালোই সামলাচ্ছিলেন। বেন কাটিং ৩১ বলে ৩১ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

এই জুটি ভাঙার পরে শেষ দিকে অবশ্য আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য কোনো রান করতে পারেনি। বেণী হাওয়েল সর্বোচ্চ ৩৬ বলে ৪৩ রান করে আউট হয়ে যান। ফলে নির্ধারিত ২০ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২০ রান সংগ্রহ করে রংপুর।

রংপুর ১২১ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই টালমাটাল ব্যাটিং শুরু করে। এক বাবর আজম ছাড়া আর কেউই উইকেটে দাঁড়াতে পারেনি। রংপুরের বাঘা বাঘা ব্যাটাররাও আশা যাওয়ার মধ্যে ছিলেন। শেষের দিকে আজমত উল্লাহ ওমারজায়ী না দাঁড়ালে লজ্জার মুখে পড়তে হতো রংপুরকে। বাবর আজম ও ওমরজায়ি দেখে শুনে দলের রান বাড়াচ্ছিলেন। শেষ ভরসা এই দুজনার ব্যাটিংয়েই জয় পায় রংপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today