বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

নানান নাটকীয়তার মাঝে আইসিসি থেকে সুখবরেই পেলেন মুস্তাফিজুর রহমান!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

আইপিএল থেকে বাদ পড়া, এরই মাঝে বিশ্বকাপ নিয়ে নানান নাটকীয়তার মধ্যে আইসিসি থেকে সুখবরই পেলেন মুস্তাফিজুর রহমান। 

মাঝে বিপিএলের দীর্ঘ  এক মাসব্যাপী জমজমাট লড়াই, আর দুই মাসের (প্রায়) আন্তর্জাতিক ম্যাচের বিরতির মাঝেও মুস্তাফিজ যেন অদম্য। তাকে পেছনে ফেলার কেউ নেই। সবশেষ আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করে, ফের প্রমাণ করলেন নিজের ধারাবাহিকতা।

সবশেষ হালনাগাদ আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে, ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে, সপ্তম স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সেরা দশে জায়গা করে নেওয়া বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই একমাত্র।

মুস্তাফিজুর রহমানের পাশাপাশি বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন আরও কয়েকজন টাইগার বোলার। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ হোসেন, ২৬ নম্বরে নাসুম আহমেদ, ৩৫ নম্বরে তানজিম হাসান সাকিব এবং ৫৩ নম্বরে অবস্থান করছেন তাসকিন আহমেদ। তবে র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী, ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর অবস্থান ধরে রেখেছেন তিনি।

তবে বোলারদের উত্থানের বিপরীতে ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের জন্য এসেছে হতাশার খবর। এক ধাপ পিছিয়ে তানজিদ হাসান তামিম নেমে গেছেন ১৮ নম্বরে। একইভাবে পারভেজ হোসেন ইমন এখন ৩৯ এবং সাইফ হাসান এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৪০ নম্বরে। তাওহীদ হৃদয়ের অবস্থান অপরিবর্তিত থেকে গেছে ৪২ নম্বরে, আর লিটন দাস এক ধাপ পিছিয়ে নেমেছেন ৪৭ নম্বরে। 

তবে সবচেয়ে বেশি অবনতি হয়েছে জাকের আলীর—চার ধাপ পিছিয়ে তার অবস্থান এখন ৭১ নম্বরে। অন্যদিকে ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষে ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতের অভিষেক শর্মা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today