শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফাইনালের দরজায় কড়া নাড়েনি—ভেঙেই ঢুকেছে! সিলেটের ডেরায় হানা দিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স। চাপকে ছক্কায় উড়িয়ে দিলেন ক্রিস ওকস! চট্টগ্রামের দাপটে নিভে গেল নোয়াখালীর প্লে-অফ স্বপ্ন ক্রিকেটারদের চাপের মুখে, এম নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি ফর্মহীন সাইফ— চিন্তিত টিম ম্যানেজমেন্ট! নাসুম-মঈনের বোলিং ঘূর্ণিতে নাজেহাল রংপুর রাইডার্স রংপুরকে পাত্তাই ‍দিল না রাজশাহী; হারাল সাত উইকেটে নাটকীয় ম্যাচে রাজশাহীকে ২ উইকেটে হারিয়ে; পয়েন্টস টেবিলের শীর্ষে চট্টগ্রাম হার আর নোয়াখালী যেন একই বৃত্তে- রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটের পরাজয় সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে অপ্রতিরোধ্য চট্টগ্রাম

নোয়াখালী এক্সপ্রেসে যুক্ত হল-পাকিস্তানের উদীয়মান তারকা মাজ সাদাকাত

মোহাম্মদ ইমন হোসেন
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস যেন চমকের অন্য নাম। নিলামেই দেশি–বিদেশি বড় তারকাদের দলে টেনে নিজেদের পরিকল্পনা ও দূরদর্শিতার জানান দিয়েছিল তারা। নিলামের পরও সেই চমকের ধারাবাহিকতা ধরে রেখে এবার নতুন করে দলে ভিড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাতকে।

পাকিস্তানের উদীয়মান প্রতিভা মাজ সাদাকাতের বয়স মাত্র ২০ বছর। তবে বয়সের ছাপ নেই তার পারফরম্যান্সে—বা-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য ও নির্ভরযোগ্যতার মাধ্যমে তিনি ইতোমধ্যেই নিজের সক্ষমতা ও সম্ভাবনার শক্ত পরিচয় তুলে ধরেছেন। তাইতো পুরস্কার স্বরুপ বিদেশি (বিপিএল) কোন ফ্র্যাঞ্চাইজিতে ডাক পড়েছে তাঁর।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ইতোমধ্যেই নজর কেড়েছেন সাদাকাত। তিন ফরম্যাটেই তার ব্যাট–বল সমান কার্যকর। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ম্যাচে দুই সেঞ্চুরি ও ১২ ফিফটিতে তার রানসংগ্রহ অত্যন্ত সমৃদ্ধ, গড় প্রায় ৩৯; সঙ্গে রয়েছে ১৭ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটেও দাপট ধরে রেখেছেন; ২০ ম্যাচে একটি সেঞ্চুরি ও চার ফিফটিতে করেছেন ৫৯৮ রান, নিয়েছেন ১৩ উইকেট। আর টি-২০ ঘরোয়া ক্রিকেটে ২৫ ম্যাচে পাঁচ ফিফটিতে ৭৫১ রান করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন নির্ভরযোগ্য টপ-অর্ডার ব্যাটার হিসেবে; সঙ্গে রয়েছে ১৪ উইকেটের অবদানও।

ফ্র্যাঞ্চাইজিটি এবারের আসরকে ঘিরে যে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, তা বোঝা যায় তাদের দল গঠনের আগ্রহেই। দেশি–বিদেশি নামী তারকাদের দলে টানতে কোনো কার্পণ্য করেনি নোয়াখালী এক্সপ্রেস। শুধু ক্রিকেটারই নয়, ব্র্যান্ডিংয়েও রেখেছে বিশেষ চমক-দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করা হয়েছে জনপ্রিয় অভিনেতা, ব্যাচেলর পয়েন্ট খ্যাত জিয়াউল হক পলাশকে। সব মিলিয়ে স্পষ্ট, নোয়াখালীর সমর্থকদের প্রত্যাশা পূরণে তারা বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক—দেশি ও বিদেশি সব তারকা মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেসের চূড়ান্ত স্কোয়াডটি ঠিক কেমন দাঁড়িয়েছে-

দেশি খেলোয়াড় : সৌম্য সরকার ,হাবিবুর রহমান সোহান, শাহাদত ইসলাম দিপু,জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সৈকত আলী, সাব্বির হোসেন, নাজমুল হোসেন অপু, আবু হাসিম, হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান।

বিদেশি খেলোয়াড় : হায়দার আলী, মোহাম্মদ নবী, কুশাল মেন্ডিস , জনসন চার্লস, মাজ সাদাকাত, জেমি নিশাম, জহির খান, ইহসানুল্লাহ খান।

Sent 3m ago

Write to

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today