বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

পাকিস্তানী তরুণীর কি স্বপ্ন পূরণ করলেন কোহলি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

কোহলীর ভক্তরা শুধু ভারতে থাকেন না। ক্রিকেট বিশ্বের সব দেশেই ভারতের প্রাক্তন অধিনায়কের ভক্তরা ছড়িয়ে রয়েছেন। তাঁরা যে সকলেই ভারতীয়, তেমনও নয়। সব দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেই রয়েছেন কোহলী ভক্তরা। ব্যতিক্রম নয় পাকিস্তানও। বিশেষ ভাবে সক্ষম পাকিস্তানের এক তরুণী কোহলীর অন্ধভক্ত। জীবনে অন্তত এক বার কোহলীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। পাকিস্তানি ভক্তের সেই স্বপ্নই পূরণ করলেন তিনি।

কোহলীর সঙ্গে দেখা করার জন্য দুবাইয়ে স্টেডিয়ামের বাইরে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করছিলেন বিশেষ ভাবে সক্ষম পাকিস্তানের সেই তরুণী। অনুশীলনের পর হুইলচেয়ারে অপেক্ষারত ভক্তের কাছে যান কোহলী। মেটান নিজস্বী তোলার আবদার। কিছু ক্ষণ কথাও বলেন তাঁর সঙ্গে। ২৮ অগস্ট ভারত-পাকিস্তান ম্যাচের আগেই পাকিস্তানি ভক্তের স্বপ্নপূরণ করলেন কোহলী।

কোহলীকে দেখে তাঁর দিকে হুইলচেয়ার নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই তরুণী। তাঁকে আটকে দেন নিরাপত্তাকর্মীরা। কোহলীর সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য তাঁদের অনুরোধ করতে থাকেন ওই তরুণী। বিষয়টি চোখ এড়ায়নি কোহলীর। তিনি নিজেই চলে যান পাকিস্তানি ভক্তের কাছে।

কোহলীর সঙ্গে দেখা করার উচ্ছ্বাস গোপন করেননি ওই তরুণীও। তিনি বলেছেন, ‘‘আমি কোহলী ছাড়া আর কারও ভক্ত নই। ওঁর সঙ্গে একটা ছবি তোলার জন্যই পাকিস্তান থেকে এখানে এসেছিলাম। এক মাস ধরে এখানে রয়েছি। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। অনুশীলনের পর কোহলী হোটেলে ফিরছিলেন। তখনই ওঁর সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করি। কোহলী শুধু দুর্দান্ত ক্রিকেটারই নন, অসাধারণ মানুষও। উনি আমার কথা শুনেছেন। ছবি তোলার অনুরোধেও হাসিমুখে সম্মতি দিয়েছেন।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today