শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল!

বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দলের সাবেক দুই কর্মকর্তা মো. আবদুল কায়ুম রাশেদ ও মো. আমিন খানের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় এবং দুজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

রাশেদ ২০২৪-২৫ বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ছিলেন। আর আমিন খান ২০২৪-২৫ মৌসুমে দুর্বার রাজশাহীর কর্মকর্তা এবং পরের মৌসুমে চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিটের (BCBIU) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতিমূলক কর্মকাণ্ড-সংক্রান্ত তথ্য প্রকাশে ব্যর্থতা, দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা দেওয়া বা তদন্ত বিলম্বিত করা। অভিযোগগুলো বিপিএলের সর্বশেষ দুই আসরকে ঘিরে।

এর আগে গত মে মাসে একাধিক দলীয় কর্মকর্তা, খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনে বিসিবিআইইউ। চলতি মাসের শুরুতে সাবেক বিসিবি পরিচালক মোহাম্মদ মুখলেসুর রহমানসহ আরও তিনজনের বিরুদ্ধেও আইসিসির দুর্নীতিবিরোধী আইনে অভিযোগ আনা হয়।

এদিকে, একের পর এক বিতর্কে জর্জরিত বিপিএল নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালও আর্থিক সমস্যার সমাধান না হলে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।

সর্বশেষ অভিযোগ নিয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিসিবি। তবে অভিযোগপত্র পাওয়ার পর ১৪ দিনের মধ্যে  রাশেদ ও আমিনকে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today