শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল!

টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসের আগে বাংলাদেশ নারী ক্রিকেটে হঠাৎ করেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক। তবে তার এমন সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন নিগার, সেটিও পরিষ্কার নয় বোর্ড কর্মকর্তাদের কাছে।

জানা গেছে, ই-মেইলের মাধ্যমে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিগার। সেখানে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যেতে চান নিগার। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম ম্যাচ চীনের বিপক্ষে মাঠে নামার মাত্র দুই দিন আগে আসে এই সিদ্ধান্ত।

বুধবার বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, এশিয়ান গেমস শেষে দল দেশে ফেরার পর নিগারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে বোর্ড।

রফিকুল ইসলাম বাবু বলেন, ‘সত্যি বলতে, সে হঠাৎ করে কেন টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিল, আমি জানি না। খেলোয়াড়টি স্বাচ্ছন্দ্যবোধ করছে না এবং ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতে চায়। সে ৫০ ওভারের ফরম্যাটে থাকতে চায়, তবে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়াতে চায়—এ বিষয়ে একটি ই-মেইল পাঠানো হয়েছে।’

নিগারের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘এশিয়ান গেমসের আগে নেওয়া এই সিদ্ধান্তে আমি বিব্রত এবং গভীরভাবে হতাশ। কোনো সমস্যা থাকলে দল ফেরার পর জানানো যেত। আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারতাম।’

২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন নিগার। তার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে নেতৃত্ব নিয়ে চাপও তৈরি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও শ্রীলঙ্কার কাছে সিরিজ হার এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুই জয় পেয়েছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today