বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

পাকিস্তানের বিপক্ষেই মাঠে নামছেন সাকিব!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে এবার ভিন্ন ভঙ্গিমায়, ভিন্ন আঙ্গিকে। দীর্ঘ অনিশ্চয়তা আর নানা জলঘোলার পর দেশের জার্সিতেই আবারও মাঠে নামতে চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কবে দেখা যাবে সাকিবকে? 

রাজনীতির মারপ্যাঁচে দেড় বছরেরও বেশি  সময় ধরে দেশের ক্রিকেট থেকে নির্বাসনে রয়েছেন সাকিব। তবে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে, পাকিস্তানের বিপক্ষে  ঘরের মাঠে ওয়ানডে সিরিজেই মাঠে দেখা যাবে সাকিবকে।

বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, ‘এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবারও জাতীয় দলে দেখতে পাব।’

রাজনৈতিক টানাপোড়েনের জেরে ৫ আগস্টের পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত দেশের মাটিতে নামা হয়নি তার। পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের জার্সিও আর গায়ে চাপানো হয়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

গত ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড পরিচালকদের সভায় সাকিবকে দেশে ফেরানোর বিষয়টি আলোচনায় আসে। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানান, ‘বোর্ডের পক্ষ থেকে সাকিবকে সরকারের চাওয়া হয়েছে। সাকিবকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে সাকিব যদি দীর্ঘ সময় ধরে খেলতে চান সেই সুযোগও আছে। বোর্ড সাকিবকে আরও লম্বা সময়ই চাইছে।’

পাকিস্তান দল বাংলাদেশ সফরে আসবে দুই ধাপে। প্রথমে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরবে তারা। এরপর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর মে মাসে আবারও বাংলাদেশে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সব কিছু ঠিকঠাক থাকলে, মার্চে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিব ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today