মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৮ উইকেটের হারে কঠিন বাস্তবতা—গ্রুপ পর্বেই বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া! রশিদ খানের মাইলফলকের দিনে, আফগানিস্তানের স্বস্তির নিঃশ্বাস! ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান! ভারত–পাকিস্তান মহারণে উত্তেজনা তুঙ্গে— আত্মবিশ্বাসে নিজেদের এগিয়ে রাখছেন ভারতীয় ক্রিকেটাররা! হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল জিম্বাবুয়ে! চাপের মুখে সোহানের বীরত্বগাথা ব্যাটিং, দুর্বারের অসাধারণ জয় বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে আগামীকাল মাঠে নামছেন মুস্তাফিজ, লিটনরা! এক মুস্তাফিজকে ঘিরেই যেন আইসিসির কপালে হাত; ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান! পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে, স্থগিত করল জার্সি উন্মোচন!

পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে, স্থগিত করল জার্সি উন্মোচন!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা ইস্যুতে আসন্ন বিশ্বকাপ ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলার দাবি জানায় বাংলাদেশ। তবে আইসিসি তা নাকোচ করে দিয়ে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত করে স্কটল্যান্ডকে। তারই প্রতিবাদে বাংলাদেশ সমর্থনে পাশে দাড়িয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। তবে মাঝে মধ্যে  গুন্জনও রটে বিশ্বকাপে খেলতে যাচ্ছে দেশটি। কিন্তু  টুর্নামেন্টে আদৌ পাকিস্তান অংশগ্রহণ করবে কি না তা নিয়ে রয়েছে ধুয়াশা!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৭ ফেব্রুয়ারি। তবে টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখন কাটেনি। এরই প্রেক্ষাপটে পাকিস্তান দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। এই ম্যাচের টসের পর জার্সি উন্মোচনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। এখনো টুর্নামেন্টে পাকিস্তান খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।

পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছিলেন, আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তিনি বলেন, “সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবি পৃষ্ঠপোষক শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নাকভি। সেখানে দলকে বিশ্বকাপে পাঠানোর বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয়। এই মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ সম্পূর্ণভাবে দেশটি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today