বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

বাংলাদেশ পারবে তো ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে রেকর্ড রান তাড়া, কারণ কিউইদের বিপক্ষে এত বড় লক্ষ্য ছুঁয়ে জয়ের অভিজ্ঞতা এখনো নেই টাইগারদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন পর্যন্ত চারটি জয় পেয়েছে। এর মধ্যে একবার আগে ব্যাট করে এবং তিনবার রান তাড়া করে জিতেছে দলটি। তবে সর্বোচ্চ সফল রান তাড়া ছিল ১৩৫, যা এসেছিল ২০২৩ সালে—সেই হিসেবে এবারের লক্ষ্য অনেক কঠিন।

চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন অধিনায়ক লিটন কুমার দাস। শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ, ইনিংসের দ্বিতীয় ওভারেই রান আউটে ফিরে যান ওপেনার টিম রবিনসন। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

দ্বিতীয় উইকেটে কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার গড়ে তোলেন ৮৮ রানের চমৎকার জুটি। দুজনই সমান ৫১ রান করেন—ক্লার্ক ৩৭ বলে এবং ক্লেভার মাত্র ২৮ বলেই ফিফটি স্পর্শ করেন। তাদের এই জুটি ম্যাচের গতি অনেকটাই নির্ধারণ করে দেয়।

এই জুটি ভাঙার পর কিছুটা চাপে পড়ে নিউজিল্যান্ড। মাঝের ওভারগুলোতে উইকেট হারানোর পাশাপাশি কমে যায় রান তোলার গতি। তবে অধিনায়ক নিক কেলি ২৭ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে শক্ত অবস্থানে রাখেন। শেষদিকে জশ ক্লার্কসন ৩০ রান যোগ করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন দুটি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলামসহ আরও তিনজন বোলার একটি করে উইকেট শিকার করেন। এখন দেখার বিষয়, ব্যাট হাতে বাংলাদেশ এই চ্যালেঞ্জিং লক্ষ্য কতটা ভালোভাবে সামাল দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today