মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বৃষ্টির বাধায় পরিত্যক্ত সিরিজ নির্ধারণী ম্যাচ! বাংলাদেশ পারবে তো ১৮৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে! বৈভবের প্রশংসায় মাতলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স! ব্যাট হাতে রাহুলের তান্ডব, একাই করলেন ১৫২! শ্রেষ্ঠত্বের সংজ্ঞাই বদলে দিচ্ছেন বিরাট কোহলি! কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা!

বৈভবের প্রশংসায় মাতলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বর্তমান ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় বিস্ময় বালক হিসেবে উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশী । অল্প বয়সেই তাঁর ব্যাটিং দক্ষতা শুধু ভারত নয়, পুরো ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছে। বিশ্বের সেরা বোলারদের বিপক্ষেও নির্ভীক ব্যাটিং করে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন এই তরুণ।

জাসপ্রিত বুমরাহ কিংবা প্যাট কামিন্স —এমন বিশ্বমানের বোলারদের চোখে চোখ রেখে খেলছেন বৈভব। এমনকি তাঁদের বলেও প্রথম বলেই ছক্কা হাঁকানোর দুঃসাহস দেখিয়েছেন তিনি। রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে কামিন্সের বলেও প্রথম ডেলিভারিতেই ছক্কা মারেন এই কিশোর ব্যাটার।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কী শক্তি দিয়ে বল মারে! প্রতিটি শটই দূরে পাঠায়। ওর ব্যাটিং দেখা সত্যিই উপভোগ্য।” একজন বোলার হিসেবে বৈভবকে মোকাবিলা করা কতটা কঠিন—সে প্রশ্নে কামিন্সের সোজাসাপ্টা জবাব, “লাইন-লেংথ সামান্য ভুল হলেই ও শাস্তি দেয়। তাই ওর বিরুদ্ধে নিখুঁত হতে হয়।”

শনিবারের সেই ম্যাচে বৈভব খেলেছেন মাত্র ৩৭ বলে ১০৩ রানের এক ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি চার ও ১২টি বিশাল ছক্কা। তাঁর এই আগ্রাসী ব্যাটিংয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল হায়দরাবাদের বোলিং লাইনআপ। যদিও কামিন্স নিজের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন—৪ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন তিনি।

এমন শুরু দেখে ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, সঠিকভাবে এগোতে পারলে বৈভব সূর্যবংশী ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়ে উঠতে পারেন। তাঁর আত্মবিশ্বাস, শট খেলার ক্ষমতা এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার দক্ষতা ইতিমধ্যেই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today