মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
৮ উইকেটের হারে কঠিন বাস্তবতা—গ্রুপ পর্বেই বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া! রশিদ খানের মাইলফলকের দিনে, আফগানিস্তানের স্বস্তির নিঃশ্বাস! ভারতের সামনে মুখ থুবড়ে পড়ল পাকিস্তান! ভারত–পাকিস্তান মহারণে উত্তেজনা তুঙ্গে— আত্মবিশ্বাসে নিজেদের এগিয়ে রাখছেন ভারতীয় ক্রিকেটাররা! হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল জিম্বাবুয়ে! চাপের মুখে সোহানের বীরত্বগাথা ব্যাটিং, দুর্বারের অসাধারণ জয় বিশ্বকাপের আক্ষেপ ঘোচাতে আগামীকাল মাঠে নামছেন মুস্তাফিজ, লিটনরা! এক মুস্তাফিজকে ঘিরেই যেন আইসিসির কপালে হাত; ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান! পাকিস্তান হয়তো বিশ্বকাপ বয়কটের পথেই হাঁটছে, স্থগিত করল জার্সি উন্মোচন!

ভারতে নিপা ভাইরাসের প্রার্দুভাব, শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

যে টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ছিল উত্তেজনা আর আনন্দের অপেক্ষা, সেটিই এখন রূপ নিচ্ছে অনিশ্চয়তার গল্পে। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ না বলছে ভারত সফরে। পাকিস্তানের বয়কটের গুঞ্জন কাঁপাচ্ছে ক্রিকেট বিশ্ব। তার ওপর ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব—সব মিলিয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কার ছায়া!

বিশ্বকাপ মানেই প্রতিটি দলের আলাদা পরিকল্পনা, প্রস্তুতি ও বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। কিন্তু ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সেই চেনা আবহের বাইরে গিয়ে শুরুতেই জড়িয়ে পড়েছে বিতর্কে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক প্রশ্নে বিদ্ধ হচ্ছে আয়োজন প্রক্রিয়া। আর সেই আয়োজনের পথে এবার নতুন করে বাধা হয়ে দাড়াচ্ছে প্রকৃতি।

ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর বরাতে জানা গেছে,  ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস ছড়িয়ে পড়ার নতুন করে উদ্বেগ তৈরী হয়েছে। এথন পর্যন্ত পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জরুরি স্বাস্থ্য সতর্কতার অংশ হিসেবে সম্ভাব্য সংস্পর্শে আসা প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিপা ভাইরাসে আক্রান্ত পাঁচজনের তালিকায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরাও রয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নারী নার্সের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

বাদুড়বাহিত নিপা ভাইরাস মানবদেহে ছড়ালে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অতীতে এই ভাইরাসের সংক্রমণে মৃত্যুহার কখনো কখনো ৭৫ শতাংশে পৌঁছেছে, যা একে অন্যতম ঝুঁকিপূর্ণ ভাইরাসে পরিণত করেছে।

পরিস্থিতির বিবেচনায়  থাইল্যান্ড ও ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে যখন বিভিন্ন দেশের দল, কর্মকর্তা ও বিপুল সংখ্যক সমর্থকের ভারতে আগমনের প্রস্তুতি চলছে, তখন এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা তৈরি করছে।

একদিকে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়েছে ক্রিকেট মহলে। তার ওপর প্রকৃতির নির্দয় আঘাত হিসেবে দেখা দিয়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব। সব মিলিয়ে প্রশ্ন উঠছে—এই পরিস্থিতিতে আদৌ কি ভারতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today