শ্রীলংকার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্নে পেরেক মেরে অসাধারন জয় তুলে দিল নিউজিল্যান্ড। ৮০ রানের হারিয়ে সেমিফাইনালের পথটা অনেকটাই নিশ্চিত করল ব্ল্যাকক্যাপসরা।
এদিন সুপার এইটের মঞ্চে সেমিফাইনালের যাত্রার নিশ্চিত করতে মুখোমুখি হয় শ্রীলংকা ও নিউজিল্যান্ড। লঙ্কান লাইন্সের বিপক্ষে অসাধারণ জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড। অপরদিকে টানা দুই হারে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেল দাসুন শানাকার দল।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক দাশুন শানাকা। দারুন শুরু করে নিউজিল্যান্ডের দুই ওপেনারফিন এলেন ও টিম সেইফার্ট। তবে 30 রানের ঘরে দুজনেই সাজঘরে ফিরে গেলে কিছুটা দেখেশুনে খেলেন রাচিন রবিন্দ্র ও গ্লেন ফিলিপস।

তবে দলীয় 84 রানের মাথায় নিউজিল্যান্ডের ব্যাটাররা সবচেয়ে বড় ধাক্কাটা খায়। টানা তিন বলে তিন ব্যাটারকে হারিয়ে লঙ্কান বোলারদের সামনে নাজেহাল নিউজিল্যান্ডের ব্যাটাররা।
তবে ক্রান্তিলগ্নের অবস্থাটা সুন্দরভাবেই সামাল দেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাটনার কোল ম্যাকনি। দুইজনের দারুন ধৈর্যশীল অসাধারণ ইনিংসে নিউজিল্যান্ড পায় ১৮৮ রানের এক লড়াকু পুঁজি।অধিনায়ক স্যাটনার খেলেন ২৬ বলে ৪৭ রানের অসাধারণ এক স্যাভয়র ইনিংস, যাতে ছিল দুইটি বাউন্ডারি ও চারটি বিশাল ছক্কার মার। অপরদিকে কোল ম্যকনি খেলেন অসাধারণ দায়িত্বশীল ৩১ রানের ইনিংস।
১৫৯ রানের জবাবে ব্যাটিং করতে নামে শুরুতেই নিউজিল্যান্ড বোলারদের ঝড়ের কবলে পড়েন লঙ্কান ব্যাটারা। ইনিংসের প্রথম বলেই দারুন ছন্দে থাকা পাথুম নিসাঙ্কাকার উইকেট হারিয়ে ফেলে হারিয়ে ফেলে লঙ্কানরা। দলীয় ছয় রানে চারিথ আসালাঙ্কা সাজঘরে ফিরলে যেন ব্যাটিং ধস নেমে আসে শ্রীলঙ্কা শিবিরে।

টি-টোয়েন্টি মারকাটারি ব্যাটিংয়ের যুগে ধীর গতিতে এগিয়ে যেতে রানের চাকা। তবে দলীয় ২৯ রানে চার উইকেট হারিয়ে ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কান লাইন্সরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে, এক ব্যর্থ চেষ্টা চালান কামিন্দু মেন্ডিস ও দুনিথ ওয়াল্লালাগে। তাদের ব্যর্থ প্রচেষ্টা শুধু রানের ব্যাবধানটাই কমিয়েছে।
শেষ পর্যন্ত ১০৭ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। ফলে লঙ্কানদের ৬১ রানের বড় ব্যাবধানে হারিয়ে, অসাধারণ এক জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ অনেকটাই সুনিশ্চিত করল নিউজিল্যান্ড।