সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ! ভারতকে পাত্তাই দিল না প্রোটিয়ারা, হারাল ৭৬ রানের বড় ব্যাবধানে! বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন; আর চমক দেখিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে!

লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

অবশেষে রানে ফিরলেন ভারতীয় মারকুটে ব্যাটার অভিষেক শর্মা । ডাকের পসরা সাজিয়ে হাজারো সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই সব সমালোচনার জবাবটা দিলেন ব্যাট হাতেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক করে গড়েছিলেন লজ্জার রেকর্ড। একটি ম্যাচেও রান করতে পারেননি অভিষেক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শূন্যর গণ্ডি পেরিয়ে ১৫ রান করলেও তা সন্তোষজনক ছিল না। গত বছর দুর্দান্ত ছন্দে থাকা এই ক্রিকেটারের হঠাৎ ছন্দপতন নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।

সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অভিষেক জানিয়েছিলেন, শূন্য করা নিয়ে তিনি চিন্তিত নন। নিজের মানসিকতাও বদলাবেন না।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিজের ব্যাটিং উপভোগ করি। দু’বছর আগেই চাপ নেওয়া ছেড়ে দিয়েছি। কারণ আমি জানি, নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করাই আমার হাতে রয়েছে। সেটা অনুশীলন হোক বা ম্যাচ—আমি একই জিনিস অনুসরণ করার চেষ্টা করি।”

আর সেই চেষ্টারই ফল মিলল আজকের ম্যাচে। টসে জিতে জিম্বাবুয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। বাঁচা-মরার লড়াইয়ে সঞ্জু স্যামসনের সঙ্গে ইনিংস শুরু করে শুরু থেকেই চেনা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন অভিষেক। একের পর এক বল উড়িয়ে দেন বাউন্ডারির ওপারে।

জিম্বাবুয়ের বোলারদের যেন কোনো গুরুত্বই দিচ্ছিলেন না তিনি। নিজের মারকুটে ব্যাটিংয়ে সাজান বাউন্ডারির পসরা। সাজঘরে ফেরার আগে ৪টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে খেলেন ৫৫ রানের অনবদ্য ইনিংস, দলকে এনে দেন নিরাপদ ভিত।

অবশেষে সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতেই। অভিষেক শর্মারা তো এমনই—মুখে নয়, ব্যাটেই দেন সব উত্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today