বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা! “ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি ছিল প্রাতিষ্ঠানিক”—দেবজিৎ সাইকিয়া মোহসিন নাকভির উপস্থিতি, ট্রফি গ্রহণ করল না ভারতীয় নারী দল! এশিয়ান গেমসকে সামনে রেখে সিরিয়াস বাংলাদেশ, মিরপুরে খেলবে দু’টি প্রস্তুতি ম্যাচ! তিন দিনে টেস্ট শেষ হবে ভেবেছিল কিংসমেন, চতুর্থ দিনে গড়াতেই বিপাকে আইয়ুব! পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বস্তিতে রুট, কাটছে ইংল্যান্ডের ‘অস্থির’ গ্রীষ্ম!

সাকিবের মারমূখী ব্যাটিংয়ে ১৭৭ বরিশালের।

মোঃ জাকির হোসেন
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের প্রথম খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। বরিশালের হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ ও এনামুল হক বিজয়। বরিশালের শুরুটা আজ ভালো হয়নি। মেহেদী মিরাজ ৯ বলে ৬ রান করে আউট হওয়াতে ভাঙে উদ্বোধনী জুটি।

এর পর চতুরাঙ্গা ডিসিলভা এসেও খুব একটা সুবিধা করতে পারেন নি। তিনি ১২ বল খেলে ২১ রান করে নাঈম হাসানের বলে আউট হয়ে ফেরেন। ডিসিলভা ফিরতেই উইকেটে আসেন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিব দেখালেন তার ব্যাটিং নৈপুণ্য। আগের দিনও মারমূখী ব্যাটিং শুরু করলেও টিকতে পারেন নি। কিন্তু আজকে সাকিব আর সেই ভুল করেন নি। কুমিল্লার কোনো বোলারই শেষ পর্যন্ত সাকিবকে পরাস্ত করতে পারে নি। মাত্র ৩১ বল খেলে নিজের অর্ধশত রান পূরণ করেন। ফিফটি হাঁকানোর পরে সাকিব যেনো আরো বেশি মারমূখী হয়ে ওঠেন। শেষমেশ ৪৫ বল খেলে ৮টি চার আর ৪টি ছয় এর সাহায্যে ৮১ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

সাকিব একদিনে খুঁটি গড়লেও অন্যদিকে কোন ব্যাটসম্যানই তাকে যোগ্য সঙ্গ দিতে পারে নি। একজনের পর একজন আসলেন আর গেলেন। বরিশালের হয়ে সাকিব ও অন্যান্যদের মধ্যে ইব্রাহিম জাদরান ২০ বলে ২৭ছাড়া আর কেউ তেমন স্কোর গড়তে পারে নি।

ফলে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফরচুন বরিশাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today