সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ! ভারতকে পাত্তাই দিল না প্রোটিয়ারা, হারাল ৭৬ রানের বড় ব্যাবধানে! বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন; আর চমক দেখিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে!

হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজ বাদে কালই শুরু হতে যাচ্ছে ক্রিকেটের ‘দ্য গ্রেটেস্ট শো অফ দ্যা আর্থ’। মাঠে গড়াতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান দ্বৈরথ।

নানা নাটকীয়তা আর জলঘোলার পর অবশেষে ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায়, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।পাল্টা প্রতিক্রিয়ায় ম্যাচ পড়ে যায়  অনিশ্চয়তায়। এতে করে প্রায় ছয় হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কায় নড়েচড়ে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিভিন্ন পর্যায়ের তদবির ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)  হস্তক্ষেপে শেষ মুহূর্তে ক্রিকেটের স্বার্থে ভারত ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। ফলে সবকিছু ঠিক ঠাক থাকলে, বহু প্রতীক্ষার পর অবশেষে কলম্বোতে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত এই লড়াই।

বিশ্বকাপের এই উত্তেজনাপূর্ন লড়াই নিয়ে ভারতীয় মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপের প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত, এটা একটা দারুণ চ্যালেঞ্জ হবে।

মাঠের লড়াই যতটা উত্তপ্ত, তার চেয়েও বেশি উত্তাপ ছড়ায় মাঠের বাইরের পরিবেশ। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শক—সবাই মেতে ওঠেন এই ম্যাচ ঘিরে; তর্ক-বিতর্কে সরগরম হয়ে ওঠে চারদিক।

বিশ্ব ক্রিকেটে এই দ্বৈরথের আবেদন এতটাই তীব্র যে, আইসিসির আয়ের বড় একটি অংশই আসে ভারত–পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে। তাইতো এই ম্যাচ আয়োজন নিয়ে নিয়ন্ত্রক সংস্থার তৎপরতাও থাকে চোখে পড়ার মতো।

সব ঘনকালো মেঘ কাটিয়ে অবশেষে আগামীকাল এক জমজমাট ও রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় থাকবে লাখো ক্রিকেটপ্রেমী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today