বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ! ভারতকে পাত্তাই দিল না প্রোটিয়ারা, হারাল ৭৬ রানের বড় ব্যাবধানে! বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্বপ্ন; আর চমক দেখিয়ে সুপার এইটে জিম্বাবুয়ে!

৮ উইকেটের হারে কঠিন বাস্তবতা—গ্রুপ পর্বেই বিদায়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়তো বা ভুলে যেতে চাইবেন অজিরা। শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরে এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে অস্ট্রেলিয়া।

এক প্রকার অঘোষিত নকআউট ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ট্রাভিস হেডের দল, যেখানে জয়ের কোন বিকল্প ছিল না তাদের সামনে। কেননা জিম্বাবুয়ের বিপক্ষে হেরে এবারের আসরের সবচেয়ে বড় অঘটনা ঘটিয়েছে ক্ষোদ অস্ট্রেলিয়াই। তিন ম্যাচে দুই হারে অবস্থান করছে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে।

বি গ্রুপের বাকি দুই দল শ্রীলঙ্কা ইতিমধ্যে তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়ে  গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে সুপার এইটে। আর ছন্দে থাকা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই ম্যাচে চার পয়েন্টস নিয়ে অবস্থান করছে পয়েন্টস টেবিলের দুই নম্বরে। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে সিকান্দার রাজার দল। আর সেখানে যদি জিম্বাবুয়ে জয় তুলে নিতে পারে, তাহলে নিশ্চিতভাবেই এবারের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিবে অস্ট্রেলিয়া।

এদিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। দুজন মিলে গড়ে তোলেন ১০৪ রানের দুর্দান্ত জুটি, যা অস্ট্রেলিয়ার ইনিংসে শক্ত ভিত এনে দেয়।

দুজনেই তুলে নেন অর্ধশতক। মার্শ খেলেন মাত্র ২৭ বলে ৫৪ রানের অনবদ্য এক ইনিংস, আর অধিনায়ক হেডও তুলে নেন ঝড়ো ফিফটি। তবে দুজনই সাজঘরে ফিরলে থমকে যায় রানের চাকা। শেষে জস ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েলের ক্যামিও ইনিংসে ১৮১ রানের লড়াকু পুঁজি পায় অজিরা।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় শ্রীলঙ্কা। দলীয় আট রানে সাজঘরে ফেরেন কুশাল পেরেরা। তবে পেরেরার বিদায়ের পর যেন রুদ্র মূর্তি ধারন করেন লঙ্কান ব্যাটাররা। একের পর এক বাউন্ডারিতে অস্ট্রেলিয়ান বোলারদের উপর ছঁড়ি ঘোরান পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস।

মেন্ডিস অর্ধশত করে সাজঘরে ফিরলেও অপরপ্রান্তে অপ্রতিরোধ্য থাকেন নিশাঙ্কা। ৫২ বলে তুলে নেন অনবদ্য এক শতক। যা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দলকে শেষ পর্যন্ত জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট উইকেটের এক সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today