মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা!

চট্টগ্রামের দাপটে নিভে গেল নোয়াখালীর প্লে-অফ স্বপ্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

টানা ছয় ম্যাচে হারের হতাশা কাটিয়ে টানা দুই জয়ে প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই আশায় জল ঢেলে দিল চট্টগ্রাম রয়্যালস। দিনের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়ে নোয়াখালীকে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল চট্টগ্রাম।

মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নোয়াখালী পুরো ২০ ওভার খেলতেই পারেনি। ১২৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম।

এর আগে নোয়াখালীর ইনিংসের শুরুটা আশাব্যঞ্জক হলেও দ্রুত ছন্দ হারায় দলটি। ৩.১ ওভারে ৩৪ রান তুলে সৌম্য সরকার আউট হলে ভাঙন নামে ব্যাটিং লাইনে। শেষ পর্যন্ত মাত্র তিনজন ব্যাটারই বিশের ঘর ছুঁতে পারেন। জাকের আলী করেন ২৩ রান, সাব্বির হোসেন ২২।

বল হাতে চট্টগ্রামের হয়ে মূল নায়ক ছিলেন শরিফুল ইসলাম। পাওয়ার প্লের শেষ ওভারে হাসান ইসাখিলকে ফিরিয়ে ম্যাচে প্রভাব ফেলেন তিনি। পরে এক ওভারেই জোড়া আঘাত হেনে ভাঙেন নোয়াখালীর আশা। শেষ ওভারে আরও দুই উইকেট তুলে নিয়ে ৩.৫ ওভারে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন এই পেসার। চলতি আসরে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

ছোট লক্ষ্য হলেও চট্টগ্রামের ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। মাত্র ২৯ রানের মধ্যেই চার ব্যাটার সাজঘরে ফেরেন। চাপের মুহূর্তে পঞ্চম উইকেটে দলকে সামাল দেন অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজ। দুজনের ৪০ রানের জুটিতে ম্যাচে ফেরে রয়্যালসরা। পরে আসিফ আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন মেহেদী। ফিফটির এক রান আগে ৪৯ রানে অপরাজিত থাকেন অধিনায়ক, আর আসিফ আলী করেন ঝরঝরে ৩৬ রান। এছাড়া নাঈম শেখ ১৮, হাসান নেওয়াজ ১১ ও মোহাম্মদ হারিস ৭ রান যোগ করেন।

এই জয়ের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালস টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করলেও নোয়াখালী এক্সপ্রেসের জন্য এখানেই শেষ হয়ে গেল বিপিএল যাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today