মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস! বিপিএলে নতুন করে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় সাবেক দুই কর্মকর্তা! টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ছেন নিগার সুলতানা, অবাক বিসিবি! ২৮ অক্টোবর কোচিতে বসছে ওমেন্স আইপিএল নিলামের আসর! বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলকে দায়ী করল তদন্ত কমিটি! সাউদাম্পটনে আবারও ব্রুক-বাটলার ঝড়, শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে ইংল্যান্ডের শুভসূচনা! আইপিএল নিলামে বড় বদল! বিদেশ নয়, এবার নিলামের মঞ্চ বসছে ভারতেই—তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকছে, নাকি বিদায় নিচ্ছে? বরুণ নেই, তবুও ফেভারিট ভারত; সিরিজ বাঁচাতে আফগানিস্তানের কঠিন পরীক্ষা!

রিজওয়ান-রুশোর ঝড়ো ব্যাটিংয়ে সাকিববিহীন পেশোয়ার জালমির বড় হার।

মোঃ জাকির হোসেন
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

পাকিস্তান সুপার লিগের আজকের ম্যাচে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমির মধ্যে হাই স্কোরিং ম্যাচ শেষ হলো। ২০২২ সালের চ্যাম্পিয়ন মুলতান সুলতান ম্যাচটি ৫৬ রানে জিতেছে।

পেশোয়ার জালমি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, তবে, তারা মুলতান সুলতানকে আটকে রাখতে ব্যর্থ হয়। মোহাম্মদ রিজওয়ান এবং রিলি রোসোউয়ের ব্যাটে ভর করে ২১০ রানের লক্ষ ছুড়ে দেয় মুলতান সুলতান।

প্রথমে ২৫ বলে ২০ রান করে শান মাসুদ আউট হয়ে ফেরেন। এর পর মাঠে ঝড় তোলেন রিজওয়ান ও রুশো। মোহাম্মদ রিজওয়ান ৪২ বলে ৬৬ রান এবং রাইলি রোসো ৩৬ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

শেষদিকে ডেভিড মিলার এবং কাইরন পোলার্ড মিলে আরো ৩৮ রান যোগ করেন। মিলার ২৩ এবং পোলার্ড রান করেন।
ফলে তাদের স্কোর দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১০ রান।

২১১ রানের লক্ষে ব্যাটিংয়ে নামে পেসোয়ার জালমির দুই ওপেনার মোহাম্মদ হারিস ও বাবর আজম। কিন্তু শুরুর ধাক্কা সামলাতে ব্যার্থ হয় ওপেনার বাবর আজম। তিনি ৮ বল খেলে ৯ রান করে আউট হয়ে ফেরেন।

এর পর মোহাম্মদ হারিস এবং সাইম আইয়ুব প্রতিরোধ গড়ে তোলেন। দুজন মিলে ৯৩ রান যোগ করে জালমির হয়ে। মোহাম্মদ হারিস ২৩ বলে ৪০ রান ও সাইম আইয়ুব ৩৭ বলে ৫৩ রান করে ফিরে যান। এর পর অবশ্য কোনো ব্যাটার দলকে জেতানোর মতো খেলতে পারে নি। রভমান পাওয়েল এর ১২ বলে ২৩ ও জিম নিশামের ৯ বলে ১২ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেনি।

ফলে নির্ধারিত ২১১ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল পেসোয়ার জালমি। তাই ৫৬ রানের জয় নিয়ে নিয়ে মাঠ ছারে মুলতান সুলতান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today