সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কাটারের জাদুতে মুগ্ধ পাকিস্তানি তারকা! মুস্তাফিজুর রহমান থেকে শিখতে চান হারিস রউফ। মিরাজকে ‘গলির ক্রিকেটার’ বললেন পাক ব্যাটার কামরান আকমল! শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে সাত রানে হারিয়েফাইনালে ভারত! অঘোষিত কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানের হারিয়ে সেমিফাইনালে ভারত! বিশ্বকাপের পর বড় পরিবর্তনের ইঙ্গিত, অধিনায়কত্ব হারাতে পারেন সালমান আঘা! শেষ মুহূর্তের রোমাঞ্চে ইংল্যান্ডের দাপুটে জয়—বাঁচল পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন! জিম্বাবুয়েকে সামনে পেয়ে জ্বলে উঠল ভারত; ৭২ রানের দাপুটে জয় তুলে নিয়ে বাঁচিয়ে রাখল সেমিফাইনালের স্বপ্ন! লজ্জার রেকর্ড ছাপিয়ে, অবশেষে রানে ফিরলেন অভিষেক শর্মা! লঙ্কানদেন ৬১ রানে হারিয়ে, সেমির পথে নিউজিল্যান্ডে! রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ানদের ভড়কে দিল ওয়েস্ট ইন্ডিজ!

আত্মবিশ্বাসী অজিদের মানসিকভাবে নির্ভীক থাকার পরামর্শ দিলেন জাস্টিন ল্যাঙ্গার

তানভীর আহমেদ
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

আর মাত্র কয়েকে ঘন্টার অপেক্ষা! তারপর-ই টি-টোয়েন্টিতে নতুন এক বিশ্ব চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা গোটা ক্রিকেট সাম্রাজ্যের!
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভৌগোলিকভাবে প্রতিবেশী দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সবশেষ 2015 ওয়ানডে বিশ্বকাপের পর আবারো একটি রুদ্ধকর ফাইনাল এর সাক্ষী হওয়ার অপেক্ষায় আছে গোটা ক্রিকেট বিশ্ব!

অস্ট্রেলিয়া সর্বশেষ 2010 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। আজকের পূর্বে ওটাই ছিল অজিদের ফাইনাল খেলার প্রথম ও শেষ ঘটনা।
দুবাইয়ের ভূমিতে নামার পূর্বে একটানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ পরাজিত হওয়া অস্ট্রেলিয়ার পক্ষে বাজি লাগা জনবলের সংখ্যা নিছক কম ছিল এটা অন্তত বলা যায়।

পরিসংখ্যানের দিক নজর দিলে দেখা যায় – ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে 14 বার। তারমধ্যে অস্ট্রেলিয়া জিতেছে 9টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে 5 টি।  

justin langer

ফাইনাল মহারণের পূর্বে অজিদের হেডমাস্টার জাস্টিন ল্যাঙ্গার বলেন : ”  আমাদের ইতিহাস কত সমৃদ্ধ । এই একটি শিরোপাই শুধু আমাদের অধরা। চক্রটা পূরণ করতে পারলে দারুণ একটা ব্যাপার হবে। তবে সেটা আপনাকে অর্জন করে নিতে হবে । ইতিহাস আপনার হয়ে ব্যাটিং-বোলিং করবে না। আমাদের ক্রিকেট ইতিহাস বেশ পরিপূর্ণ। এমন গৌরবময় ইতিহাস বিশ্বের কোনও ক্রিকেট দলের নাই। তার ভাষ্যমতে ফাইনালে নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। প্রতিদ্বন্দ্বী কিউইদের বিপক্ষে শিরোপা দখলের লড়াইয়ে নামার পূর্বে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বললেন : ” আমরা যদি এই টুর্নামেন্ট জিততে চাই , তাহলে ফাইনালে আমাদের নির্ভীক এবং আক্রমণাত্মকভাবে ব্যাট করতে হবে। “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today