বছরের প্রথম দিনেই এক রোমাঞ্চকর ম্যাচ দেখল সিলেটবাসী। শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘরের মাঠে ঢাকা ক্যাপিটালসকে ছয় রানে হারাল সিলেট টাইটান্স । শেষ মুহূর্তে শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটিং তান্ডবে ম্যাচে নাটকীয়তা যোগ করলেও জয় ধরা দেয় স্বাগতিকদের হাতেই। নতুন বছরের প্রথম দিনেই
চট্টগ্রামে আর গড়াচ্ছে না এবারের বিপিএল। ৩০ ডিসেম্বর স্থগিত হওয়া ম্যাচের প্রভাবেই বদলে গেছে পুরো টুর্নামেন্টের চিত্র। সূচিতে এসেছে বড় রদবদল—সিলেট পর্ব শেষ হলেই ঢাকায় ফিরছে বিপিএলের বাকি সব ম্যাচ। ফলে মারকাটারি বিপিএল আমেজ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা।
দাপুটে জয় দিয়েই বিপিএল যাত্রা শুরু করল রংপুর রাইডার্স। নিজেদের প্রথম ম্যাচে চট্রগ্রাম রয়্যালসকে মাত্র ১০২ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিল রংপুর। বিপিএলের সবচেয়ে ধারাবাহিক ও পুরনো দলগুলোর একটি রংপুর রাইডার্স। পেশাদারিত্বের দিক থেকেও তারা বরাবরই
বিপিএলে শুরুটা দারুণ করেছে চট্টগ্রাম রয়্যালস। নানান জটিলতা কাটিয়ে প্রথম ম্যাচেই নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি। দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রয়্যালস শিবিরে নেমে এসেছে শঙ্কার ছায়া—অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম। বিপিএল শুরুর আগেই নানান অব্যবস্থাপনা
উড়তে থাকা রাজশাহী ওরিয়র্সকে হারিয়ে সহজ জয় দিয়েই বিপিএলের যাত্রা শুরু করল ঢাকা ক্যাপিটালস। ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ রেখে ৭ বল হাতে থাকতেই ৫ উইকেটের স্বস্তিদায়ক জয় তুলে নেয় দলটি। দিনের প্রথম ম্যাচে পদ্মার পাড়ের দল রাজশাহী ওরিয়র্সের বিপক্ষে মাঠে নামে
বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী ম্যাচেই নিজেদের শক্তিমত্তার জানান দিল রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে, সিলেট টাইটান্সকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলো দাপুটে জয় দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টসে
নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস যেন চমকের অন্য নাম। নিলামেই দেশি–বিদেশি বড় তারকাদের দলে টেনে নিজেদের পরিকল্পনা ও দূরদর্শিতার জানান দিয়েছিল তারা। নিলামের পরও সেই চমকের ধারাবাহিকতা ধরে রেখে এবার নতুন করে দলে ভিড়িয়েছে পাকিস্তানি ক্রিকেটার মাজ সাদাকাতকে। পাকিস্তানের উদীয়মান প্রতিভা
বিপিএলের ১২ তম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৬ ডিসেম্বর সিলেটে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসরটি। সিলেট পর্ব শেষে খেলা গড়াবে চট্টগ্রামে, এরপর ফিরবে ঢাকায়। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা এই তিন ভেন্যুতে আয়োজিত হবে
এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরিটা চিটাগাং কিংসের পাকিস্তানি ব্যাটার উসমান খানের। ঢাকা পর্বের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। থেমেছিলেন ১২৩ রান করে। ৬২ বলে ১৩ চার ও ৬ ছক্কায় থেমেছিলেন পাকিস্তানি এই ব্যাটার। পরের ম্যাচেই খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা
আজ সন্ধ্যায় বিপিএল অফিসিয়াল থিম সংয়ের গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করেছিলো বিসিবি। যেখানে প্রকাশ করা হয় “আবার এলো বিপিএল” শিরোনামের গানটি। বিপিএল ২০২৫ এর থিম সং এ ছিলো নানা চমক। গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক মুজা, রাফা ও জুলাই আন্দোলনে আওয়াজ