রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
২৪ ক্লাবের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট ‘রোনালদো মেসিকে পছন্দই করেন না’— এক ইন্সটাগ্রাম কমেন্টে প্রমাণিত হলো সেই ভুল ধারণা! ১৫ হাজারের মাইলফলক, ১৩৯ রানের রাজকীয় ইনিংস—কোহলি মানেই যেন রেকর্ডের আরেক নাম! হার্দিকের ফেরার অপেক্ষায় ফের চোটের ধাক্কা; ছিটকে গেলেন অস্ট্রেলিয়া সিরিজ থেকে! ফোন জব্দের ঘটনায় রিজওয়ানের আইনি লড়াই, তদন্তে এনসিসিআইএ! এশিয়ান গেমসে লক্ষ্য এবার ফাইনাল—জাপান যাওয়ার আগে লিটনের বার্তা! ওয়াইড নাকি সঠিক সিদ্ধান্ত? জাপান-ভারত ম্যাচের বিতর্কে এবার মিলল নিয়মের ব্যাখ্যা! বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন সাইফউদ্দিন! ‘কষ্ট পেয়ে নয়’, ব্যাটিংয়ে মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ছেন নিগার! অভিষেকের ব্যাটে তাণ্ডব, ৩০ বলে সেঞ্চুরিতে ইতিহাস!

২৪ ক্লাবের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ স্পোর্টসফেস্ট

মোঃ জাকির হোসেন
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলবে ক্রীড়া উৎসব, থাকছে ১৩টি ইভেন্টে প্রতিযোগিতা

ঢাকা: গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের আয়োজনে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর শুরু হচ্ছে আগামী ৩০ অক্টোবর। সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসব চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে দেশের ২৪টি ক্লাবের ১২০০-এর বেশি ক্রীড়াবিদ অংশ নেবেন। প্রতিযোগিতায় থাকছে মোট ১৩টি ক্রীড়া ইভেন্ট।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস মিটে এসব তথ্য জানানো হয়।

প্রেস মিটে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও উল্লাস আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ও আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, এম আমির আলী মোস্তফাসহ ক্লাব ও আয়োজক কমিটির সদস্যরা। অনুষ্ঠানে গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও উপস্থিত ছিলেন।

প্রেস মিটে গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস ২০২৬’ সফল করতে অংশগ্রহণকারী ক্লাব, ক্রীড়াবিদ, স্পনসর ও পার্টনারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাজউকের চেয়ারম্যানের প্রতিও সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। রাজউকের আওতাধীন স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চায় ক্লাব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উল্লাস ২০২৬ আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। তিনি অতিথি, অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের স্বাগত জানান।

আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান জানান, ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ‘উল্লাস ২০২৬’। এরপর সপ্তাহজুড়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

এবারের স্পোর্টসফেস্টে ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং—এই ১৩টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী ২৪টি ক্লাব হলো অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।

এবারের আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সিলভার স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও ফ্রেশ। এ ছাড়া ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস, হেলথ কেয়ার পার্টনার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, ডেইলি এসেনশিয়াল পার্টনার ইউনিমার্ট, পিআর পার্টনার মিডিয়াকম লিমিটেড, টি/কফি পার্টনার এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড, বেভারেজ পার্টনার মাম, হাইড্রেশন পার্টনার ব্রুভানা, টি-শার্ট পার্টনার ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড এবং স্পোর্টস ডাটা পার্টনার স্পোরডিয়াম সহযোগিতা করছে।

মেহেদী হাসান অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি তুলে ধরেন এবং অংশগ্রহণকারী ক্লাব ও পৃষ্ঠপোষকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, ‘উল্লাস ২০২৬’ অংশগ্রহণকারীদের জন্য আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পাশাপাশি, এ আয়োজন বিভিন্ন ক্লাবের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে আরও সুদৃঢ় করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today