মেসি-রোনালদোর দ্বৈরথ নিয়ে সমর্থকদের মাঝে দীর্ঘদিনের ধারণা—রোনালদো নাকি মেসিকে পছন্দই করেন না! এবার সেই ধারণাকেই যেন এক মন্তব্যে ভুল প্রমাণ করলেন CR7।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ও আন্তর্জাতিক বিদায়ের পর, মেসির ইনস্টাগ্রাম পোস্টে সরাসরি মন্তব্য করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে পর্তুগিজ মহাতারকা লিখেছেন—
“লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে গেছো, এমন এক ইতিহাস রেখে গেছো যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার জন্য তোমার প্রতি আমার পূর্ণ সম্মান। একটি আলিঙ্গন।”

দুই মহাতারকার দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকলেও, মেসির বিদায়ের দিনে সম্মান জানাতে একটুও কার্পণ্য করেননি রোনালদো। সমর্থকদের সেই পুরোনো ধারণার বিপরীতে CR7-এর এই বার্তাই যেন বলে দিল—প্রতিদ্বন্দ্বিতা যতই থাকুক, কিংবদন্তির প্রতি সম্মানটা আলাদা!