শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফাইনালের দরজায় কড়া নাড়েনি—ভেঙেই ঢুকেছে! সিলেটের ডেরায় হানা দিয়ে ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স। চাপকে ছক্কায় উড়িয়ে দিলেন ক্রিস ওকস! চট্টগ্রামের দাপটে নিভে গেল নোয়াখালীর প্লে-অফ স্বপ্ন ক্রিকেটারদের চাপের মুখে, এম নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি ফর্মহীন সাইফ— চিন্তিত টিম ম্যানেজমেন্ট! নাসুম-মঈনের বোলিং ঘূর্ণিতে নাজেহাল রংপুর রাইডার্স রংপুরকে পাত্তাই ‍দিল না রাজশাহী; হারাল সাত উইকেটে নাটকীয় ম্যাচে রাজশাহীকে ২ উইকেটে হারিয়ে; পয়েন্টস টেবিলের শীর্ষে চট্টগ্রাম হার আর নোয়াখালী যেন একই বৃত্তে- রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটের পরাজয় সিলেট টাইটান্সকে ১৪ রানে হারিয়ে অপ্রতিরোধ্য চট্টগ্রাম

পুরো মৌসুমজুড়ে ফিজকে পাচ্ছে না কেকেআর।

মোহাম্মদ ইমন হোসেন
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

দর কষাকষির উত্তাপ ছাপিয়ে আইপিএল নিলামে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। রেকর্ড দামে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে উচ্ছাসের মাঝেই আছে দুশ্চিন্তা—পুরো মৌসুমজুড়ে ফিজকে পাচ্ছে না কেকেআর।

আইপিএল চলাকালীন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় ৮–১০ দিনের জন্য দেশে ফিরতে হবে তাকে। ফলে ৩–৪টি ম্যাচে মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামতে হতে পারে শাহরুখ খানের দলকে। আইপিএল ক্যারিয়ারে এবারই নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে আকাশছোঁয়া ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কেকেআর। তবে এত বড় বিনিয়োগ সত্ত্বেও জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো মৌসুমে তাকে দলে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এখনও অনিশ্চিত। সরাসরি খেলতে হলে ওই বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অন্তত নবম স্থানে থাকতে হবে, যেখানে বর্তমানে বাংলাদেশ রয়েছে দশ নম্বরে। এ কারণে ওয়ানডেতে পূর্ণ শক্তির দল মাঠে নামানো অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “এ জন্যই মুস্তাফিজকে আট দিনের জন্য দেশে ফেরাতে হচ্ছে। ওয়ানডেতে আমাদের সরাসরি বিশ্বকাপ খেলার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। যদি নিরাপদ অবস্থানে থাকতাম, হয়তো তাকে পুরো টুর্নামেন্টের জন্য এনওসি দিতে পারতাম। কিন্তু সেই জায়গায় না থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তবে সব শঙ্কা ছাপিয়ে স্বস্তির খবর হলো, ৩–৪টি ম্যাচ ছাড়া আইপিএলের পুরো মৌসুমজুড়েই মুস্তাফিজুর রহমানকে দলে পাবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার জার্সিতে কাটার মাস্টারকে মাঠে নামতে দেখার অপেক্ষায় রয়েছে কলকাতার মানুষসহ দেশের হাজারো ক্রিকেটপ্রেমী। মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ শুধু দর্শকদের উচ্ছ্বাসই বাড়াবে না, একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিংকেও শক্তিশালী করবে এবং বিশ্বমঞ্চে আবারও আলোচনায় নিয়ে আসবে বাংলাদেশকে।

Sent 6m ago

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 Cricket Today
Theme BY Cricket Today